চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আক্রান্ত বাংলাদেশ ব্যাংকের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ০৩, জুন ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও করোনা উপসর্গ দেখা দিয়েছে শতাধিক কর্মীর। যারা পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

এ কারণে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক সংশ্লিষ্টরা বলেন, দিন দিন এই পরিস্থিতির অবনতি হলে বিকল্প কর্মীর অভাবে সংকটময় সময়ে ব্যাংকের কার্যক্রম কঠিন হয়ে পড়বে। এতে আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখা কঠিন হবে। তাই অর্থনৈতিক কর্মকাণ্ড সচল ও নিরবছিন্ন রাখতে স্বাস্থ্যবিধি পরিপালনসহ কর্মীদের রোস্টারিং ডিউটির ব্যবস্থা করা জরুরি।

বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানান, প্রতিদিন প্রায় ৫-৬ হাজার কর্মী বাংলাদেশ ব্যাংকে আসা যাওয়া করেন। তাদের গাড়িতে পাশাপাশি বসে অফিসে আসা-যাওয়া করা লাগে। ব্যাংকের লিফটে গাদাগাদি করে অনেকজনকে একসঙ্গে উঠতে হয়। এছাড়া বিভিন্ন ব্যাংক থেকেও প্রতিদিন শত শত লোক আসে। এ কারণে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, করোনার এই সমস্যাটি আমাদের নজরে এসেছে। আলোচনা করে শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। আরও অর্ধশতাধিক কর্মকর্তার উপসর্গ দেখা দিয়েছে। তারা করোনা পরীক্ষা করিয়েছেন, ফলাফল এখনও তাদের হাতে পৌঁছায়নি। তবে অনেক ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির উপসর্গ প্রকাশ পায় না বিধায় তাদের মধ্যে শঙ্কা বাড়ছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের একজন যুগ্ম ব্যবস্থাপক করোনার উপসর্গ নিয়ে উত্তরার একটি হাসপাতলে মারা গেছেন বলে জানা গেছে।

হতাশা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, সরকার বলছে, অন্যান্য অফিসে কর্মকর্তাদের উপস্থিতি কমিয়ে কাজ করানোর জন্য। যারা বাসায় বসে কাজ করতে পারবেন তাদের অফিসে না আসা লাগবে না। কিন্তু বাংলাদেশ ব্যাংকে সব কর্মকর্তারাই কাজ করছেন।

কেন্দ্রীয় ব্যাংকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিভাগ রয়েছে। যেমন-ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরভিশন, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, পেমেন্ট সিস্টেমস। এসব বিভাগের কর্মকর্তারা করোনায় আক্রান্ত হলে বিভাগ লাকডাউন করা হবে। তখন পুরো ব্যাংকিং খাতের কার্যক্রমে তার প্রভাব পড়বে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত এখনই বিকল্প কোনো ব্যবস্থা নেয়া। অর্থাৎ কর্মীর উপস্থিতি কমাতে হবে। কর্মীদের তিন-চার স্তরে ভাগ করে পর্যায়ক্রমে কাজ করাতে হবে।

গত ১ জুন করোনাভাইরাসের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও কর্মীদের সাপ্তাহিক ও পাক্ষিক ভিত্তিতে রোস্টারিং ডিউটি ব্যবস্থা করা দাবি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে চিঠিও দিয়েছে ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।

ট্যাগ: আক্রান্তকরোনাভাইরাসবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মানুষকে বিশ্বাস করেই অন্তঃসত্ত্বা হাতিটি মরণ ডেকে আনল’

পরবর্তী

নিসর্গের পর আসছে আরেক ঘূর্ণিঝড় ‘গতি’

পরবর্তী

নিসর্গের পর আসছে আরেক ঘূর্ণিঝড় ‘গতি’

দৃষ্টিপ্রতিবন্ধী আমিনুলের জীবনে আলো জ্বাললেন ইগলুর গ্রুপ সিইও

সর্বশেষ

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT