চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিসর্গের পর আসছে আরেক ঘূর্ণিঝড় ‘গতি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ০৩, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের মহারাষ্ট্রে আঘাত হানা ঘূর্ণিঝড় নিসর্গের পর নতুন যে ঝড়টি আসবে তার নাম ‘গতি’। আগামীর এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ভারত। 

আজ বুধবার যে প্রবল ঘূর্ণিঝড়টি মহারাষ্ট্রের আলিবাগের দক্ষিণে আছড়ে পড়েছে, তার নাম ‘নিসর্গ’ রেখেছিল বাংলাদেশ।

ঝড় বিষয়ক সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো জানায়, সাধারণত আন্তর্জাতিক নিয়ম অনুসারে, যে মহাসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়, তার অববাহিকার দেশগুলি সেই ঘূর্ণিঝড়ের নামকরণ করে। একবিংশ শতাব্দীর গোড়ায় এই পদ্ধতি শুরু হয়। সেইমতো বিশ্বে ১১টি প্রতিষ্ঠান ঘূর্ণিঝড়ের নামকরণ করে।

এরইমধ্যে ২০০০ সালে ওমানের মাসকটে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন ও ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড পেসিফিকের (WMO, ESCAP) ২৭তম বৈঠক আয়োজিত হয়েছিল। বঙ্গোপসাগর এবং আরব সাগরে উৎপত্তি হওয়া সব ঘূর্ণিঝড়ের নাম ঠিক করতে সেই বৈঠকে বসেছিল সংগঠনটি।

তারপর ২০০৪ সালের সেপ্টেম্বর থেকে উত্তর ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়েছিল। সেই সময় আটটি দেশ নামের পরামর্শ দিত। পরে সেই সংগঠনে আরও পাঁচটি দেশ যোগ দেয়।

ওই সংগঠনের সদস্য দেশগুলো হলো – বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

Reneta

বর্তমান ঘূর্ণিঝড়ের যে তালিকা করা হয়েছে, তাতে প্রথম নাম ছিল ‘নিসর্গ’। আগের তালিকায় শেষ নাম ছিল আম্পান। ২০০৪ সালে আম্পানের নাম দিয়েছিল থাইল্যান্ড। অন্যদিকে নিসর্গের নামকরণ করেছে বাংলাদেশ।

নিসর্গের পর নতুন ঘূর্ণিঝড়ের ‘গতি’। এর নামকরণ করেছে ভারত। তারপর আনসে ‘নিভার’। এর নাম দিয়েছে ইরান। এই ঘূর্ণিঝড়ের পর যথাক্রমে আসবে ‘বুরেভি’ (মালদ্বীপের দেয়া নাম), ‘তৌকতাই’ (মায়ানমারের প্রস্তাবিত নাম) এবং ইয়াস (ওমানের প্রস্তাবিত)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গতিঘূর্ণিঝড়নিভারনিসর্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT