চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দৃষ্টিপ্রতিবন্ধী আমিনুলের জীবনে আলো জ্বাললেন ইগলুর গ্রুপ সিইও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ অপরাহ্ণ ০৩, জুন ২০২০
বাংলাদেশ
A A

গাজীপুরের দৃষ্টিপ্রতিবন্ধী ছোট্ট কিশোর আমিনুল। পরিবারের আর্থিক অনটন দৃষ্টির সাথে সাথে কেড়ে নিয়েছে সুন্দর শৈশবও । পড়াশোনার সাধ থাকলেও সাধ্য কখনোই ছিলো না। এমনই এক কিশোরের জীবনে জ্বালালেন স্বনামধন্য আইসক্রিম ব্র্যান্ড ইগলুর গ্রুপ সিইও জিএম কামরুল হাসান ।

গতকাল রাতে ইগলুর ফেসবুক পেজে লাভগুরু খ্যাত এহতেশামের সঞ্চালনায় “তুমি চাইলেই হাসবে দেশ” ক্যাম্পেইনের লাইভ প্রোগ্রামটি সম্প্রচারিত হয় । অনুষ্ঠানটি শুরু হয় আব্দুল মোনেম গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল মোনেম সাহেব কে স্মরণ করার মধ্যে দিয়ে । এ সময় তাঁর জীবনী নিয়ে একটি প্রামাণ্যচিত্র দর্শকের সামনে তুলে ধরা হয় । ইগলুর গ্রুপ সিইও জনাব কামরুল হাসান আব্দুল মোনেম সাহেব কে পিতৃতুল্য উল্লেখ করে তাঁর জীবন ও কর্মের উপর আলোকপাত করেন ও দেশবাসীর কাছ থেকে দোয়া কামনা করেন ।

এরপরই দর্শকের সামনে চলে আসে আমিনুল । যে ছেলেটি বর্তমানে আলামিন রাশেদের তত্ত্বাবধানে তারই প্রতিষ্ঠিত মাদ্রাসায় হাফেজি পড়ছে । আলামিন রাশেদ নিজেও একজন প্রতিবন্ধী হাফেজ এবং সমাজের এরকম আরো অনেক ছাত্রকেই তিনি বিনামূল্যে কোরআন শিক্ষা দিয়ে থাকেন । ইগলুর গ্রুপ সিইও জিএম কামরুল হাসান সরাসরি দর্শকের সামনে আমিনুলের সাথে কথা বলে তার এক বছরের সমস্ত দায়িত্ব তুলে নেন । এ লক্ষ্যে তিনি নিজের বেতন থেকে আমিনুলের এক বছরের খরচের সমপরিমাণ ৬০ হাজার টাকা আলামিন রাশেদের হাতে পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেন । শুধু তাই নয় তিনি আলামিন রাশেদ কে মাদ্রাসা পরিচালনার জন্য অতিরিক্ত ৪০ হাজার টাকা সহায়তা প্রদান করেন ।

এ সময় জিএম কামরুল হাসান বলেন, ‘ছেলেরা আল্লাহর কোরআন পড়ছে তারা যেন কখনো কষ্টে না থাকে, আমি চাই আমিনুল হাফেজ হোক, ওর নাম ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী।‘ তিনি এরকম ছাত্রদের দায়িত্ব নেওয়ার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান । এছাড়াও তিনি হাফেজি শেষ করার পর আব্দুল মোনেম বিজনেস ডিস্ট্রিক্টের মসজিদে আমিনুলের জন্য চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন ।

এ সময় উপস্থাপক এহতেশাম আবারো ইগলুর গ্রুপ সিইও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য এর আগের পর্বে জিএম কামরুল হাসান চাঁদপুরের তাহির মিজির পরিবারের সাহায্যার্থেও নিজের বেতন থেকে ৮০ হাজার টাকা সহায়তা প্রদান করেন । তিনবার স্ট্রোক করে প্যারালাইজড হয়ে ঘরে বন্দি থাকা তাহের মিজির তিন ছেলে, প্রত্যেকেই বাক প্রতিবন্ধী। স্ত্রী শ্রবণ প্রতিবন্ধী। ঘরে একজনও উপার্জনক্ষম ব্যক্তি নেই।

কোনো বেলা খাবার জোটে আবার কোনো বেলা জোটে না। পরিবারটি সারাক্ষণ পথ চেয়ে থাকে মানুষের একটু সাহায্যের জন্য। সেই তাহের মিজি ইগলুর সিইও কামরুল হাসানের সাহায্য পেয়ে আবেগে আপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

শুধু তাহের মিজি একা নন, ইগলুর সহায়তায় হাসি ফুটেছে অন্ধ কন্ঠশিল্পী ফজলু বয়াতি, মুন্সিগঞ্জের শংকর দাস, এইচএসসি পরীক্ষার্থী আনিকা, মোহাম্মদপুরের জয়ীসহ আরো অনেকের মুখে।

এরমধ্যে ফজলু বয়াতি কে আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি দেওয়া হয় দেশের স্বনামধন্য চ্যানেলে একক সঙ্গীতানুষ্ঠানের প্রতিশ্রুতি। এছাড়া পরীক্ষার্থী আনিকার একমাসের নিত্য প্রয়োজনীয় খাবার এবং জয়ীর চাকরি ব্যবস্থা করবে বলে জানিয়েছে ইগলু।

“তুমি চাইলেই হাসবে দেশ” ক্যাম্পেইনের মাধ্যমে ইগলু সুবিধা বঞ্চিত মানুষদেরকে দেশের সামনে তুলে ধরার চেষ্টা করছে । প্রতিদিনের হোম ডেলিভারি অর্ডার থেকে ৫% সহায়তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ইগলু। অনুষ্ঠানটি একযোগে লাইভে সম্প্রচারিত হয় প্রতি শুক্রবার এবং মঙ্গলবার রাত ১০ টায় ইগলু ফেসবুক পেজ থেকে।

ট্যাগ: ঈগলুদৃষ্টি প্রতিবন্ধী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিসর্গের পর আসছে আরেক ঘূর্ণিঝড় ‘গতি’

পরবর্তী

ট্রাম্পকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে থমকে গেলেন ট্রুডো

পরবর্তী
করোনা

ট্রাম্পকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে থমকে গেলেন ট্রুডো

নিষিদ্ধ হওয়া ছাড়া বোলারদের যা ইচ্ছা করতে দেন কোহলি

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT