চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার সম্ভাব্য ওষুধ আবিষ্কারে বাংলাদেশের গবেষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
edf

edf

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘করোনা ভাইরাস (কোভিড-১৯) নিরাময়ের সম্ভাব্য ঔষধ আবিষ্কারে বায়োইনফরমেটিক্স এর প্রয়োগ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউডা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খান, ইউডা’র উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শরীফ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলোজী বিভাগের সাবেক অধ্যাপক ড. মামুন রশিদ চৌধুরী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউডা’র লাইফ সাইন্স অনুষদের ডীন অধ্যাপক ড. রহমত উল্লাহ। তিনি বলেন, “যে কোন ভাইরাস/ফাঙ্গাস প্রোটিন দিয়ে গঠিত। কিছু প্রোটিন আছে যা ভাইরাসের বংশ বিস্তার এবং রোগ ছড়াতে কাজ করে। এরকম কোন প্রোটিনের সাথে যদি কোন ছোট যৌগিক পদার্থ সংযুক্ত করে দেয়া যায় তাহলে প্রোটিন কাজ করতে পারে না। ফলে ভাইরাসের বংশ বিস্তার ঘটে না।”

Banglabid

তিনি আরো বলেন, কোন যৌগিক পদার্থ ভাইরাসের প্রোটিনের সাথে যুক্ত হবে সেটা কম্পিউটার প্রোগ্রাম দ্বারা নির্ণয় করা যায়। এই পদ্ধতির বৈজ্ঞানিক নাম হলো মলিকুলার ডকিং। এই পদ্ধতিতে গবেষণা করে আমারা আমাদের দেশের একটি ঔষধি গাছ নির্ণয় করতে পেরেছি যার নাম নিসিন্ধা। এর তিনটি যৌগিক পদার্থ যথাক্রমে- Apigenin, Vitexinএবং Iso Vitexin পেয়েছি যা Covid-19 ভাইরাসের একটি বিশেষ প্রোটিন C-3 প্রোটিএস এর সাথে যুক্ত হতে পারে। আমাদের এই গবেষণাটি ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়েও যথার্থ প্রমাণিত হয়েছে।

করোনা ভাইরাসের বিস্তার রোধ প্রসঙ্গে তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই তিনটি যৌগিক পদার্থ যথাক্রমে- Apigenin, Vitexin এবং Iso Vitexin এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে Covid-19-এর বিরুদ্ধে ঔষধ হিসেবে ব্যবহৃত হবার। কিন্তু তার আগে এটা গবেষণাগারে ভাইরাসের বিরুদ্ধে প্রয়োগ করে পরীক্ষা-নিরীক্ষার আরো প্রয়োজন রয়েছে এবং এ ব্যাপারে আমাদের সাথে সহযোগিতা করছে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ও নর্টিংহ্যাম বিশ্বদ্যিালয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানসাস বিশ্ববিদ্যালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউডাকরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আত্মহত্যা ঠেকানো যার জীবনের ব্রত

পরবর্তী

টাঙ্গাইলে নারীদের বয়ঃসন্ধি বিষয়ক কর্মশালা

পরবর্তী

টাঙ্গাইলে নারীদের বয়ঃসন্ধি বিষয়ক কর্মশালা

মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT