চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতি কতটুকু?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৩৬ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২০
সম্পাদকীয়
A A
করোনাভাইরাস

ফাইল ছবি

করোনাভাইরাস এর তাণ্ডব বিশ্বব্যাপী এখনও বিদ্যমান। বাংলাদেশও এর বাইরে নয়। করোনায় নতুন করে শনাক্ত এবং মৃত্যুর সংখ্যাও আগের মতোই। কিছুটা কমবেশি হয়তো হচ্ছে, তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি করোনা পরিস্থিতি।

এমন পরিস্থিতিতে নতুন করে শঙ্কার কথা জানাচ্ছে যুক্তরাজ্য। সেখানে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই তিন স্তরের নতুন বিধিনিষেধ বিবেচনা করা হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন: ‘এমন কিছু যে ঘটবে তা অনিবার্য ছিল।’

ভারত এর আগে থেকেই করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু। সেখানেও প্রতিনিয়ত লাখো মানুষ শনাক্ত হচ্ছেন। করোনায় মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে লকডাউনে যাচ্ছে স্পেনের রাজধানী মাদ্রিদ। ইউরোপে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা স্পেনে তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মাদ্রিদ। সোমবার থেকে ৮ লাখ ৫০ হাজার জনসংখ্যার দেশটি কঠোর লকডাউন দিতে যাচ্ছে। উত্তর গোলার্ধের এই দেশে শীত আসার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছে অনেকে। দেশটিতে বর্তমানে ৬ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। আর প্রাণ হারিয়েছে ৩০ হাজারের বেশি মানুষ।

বাংলাদেশে কয়েকদিন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার কমতির দিকে। মৃত্যুর সংখ্যাও একই বৃত্তে ওঠানামা করছে। পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও দ্বিতীয় ঢেউ শুরুর শঙ্কা অমূলক নয়। এজন্য এখন থেকেই সতর্ক অবস্থানে থাকতে হবে।

তবে সেই সতর্ক অবস্থানের বিন্দুমাত্র চিহ্ন এখন লক্ষ্য করা যাচ্ছে না। সামাজিক দূরত্বের বালাই নেই সাধারণ মানুষের মাঝে। মাস্ক পরার কথা বলা হলেও বেশিরভাগ মানুষ মাস্কও পরছেন না। এ অবহেলা ও নিয়ম না মানার সংস্কৃতি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এজন্য সংশ্লিষ্টদের আরও কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে।

অন্যদিকে করোনাভাইরাস মোকাবেলায় কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ৭ দফা সুপারিশ দিয়েছে। ওই সুপারিশে দ্রুত ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ নিশ্চিত করার জন্য কয়েকটি দিকে লক্ষ্য রাখার পরামর্শ দেয়া হয়। এমনকি দ্রুত ভ্যাকসিন পেতে প্রতিযোগী দেশগুলোর মতো অগ্রিম টাকা দেওয়ার পরামর্শও জাতীয় কমিটি। এসব সুপারিশ আমলে নিয়ে করোনা মহামারি মোকবেলায় দক্ষতার স্বাক্ষর রাখতে হবে।

আমরা বরাবরের মতো আবারও বলতে চাই যে, সরকারের একার পক্ষে করোনাভাইরাস মোকাবেলা সম্ভব নয়। এজন্য সাধারণ জনগণের সচেতনতা জরুরি। নিয়ম মানার সংস্কৃতি গড়ে তোলার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যবিধি মেনে না চললে দ্বিতীয় ঢেউয়ে কঠোর পরিণতি বরণ করতে হতে পারে বলেই আমাদের শঙ্কা। এজন্য আগেভাগেই যথাযথ ব্যবস্থা গ্রহণে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোমরা স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি শুরু

পরবর্তী

এমি পুরস্কার: অনুদানের টাকায় খাদ্য পাবে ক্ষুধার্ত শিশুরা

পরবর্তী

এমি পুরস্কার: অনুদানের টাকায় খাদ্য পাবে ক্ষুধার্ত শিশুরা

রোববার থেকে সুরক্ষা বলয়ে জাতীয় দল

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT