চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জেতার জন্য ভারতের দরকার ছিল ৭২ রান। তৃতীয় দিনে বাকি ছিল ১৫ ওভারের মতো। সময় ছিল প্রায় ৪৫ মিনিট। রোববারই সিরিজ ২-০ করতে পারবে কিনা, ভারতের সামনে এটাই ছিল একমাত্র চ্যালেঞ্জ। স্বাগতিকদের সামনে সফরকারীদের দিক থেকে এছাড়া আর কোনও চ্যালেঞ্জই ছিল না।

আক্রমণাত্মক মেজাজেই ভারত (৭৫-০) পৌঁছে যায় জয়ের লক্ষ্যে। ১০ উইকেটের জয়ে অপরাজিত থাকেন ভারতীয় দুই ওপেনার। পৃথ্বী শ ৩৩ এবং লোকেশ রাহুল সমান ৩৩ রান করেন। এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০তে সফরকারীদের হোয়াইটওয়াশ করল স্বাগতিকরা।

রাজকোটে প্রথম টেস্টও তিন দিনে জিতেছিল ভারত। দ্বিতীয় টেস্টেও জয় এল তিনদিনে। অথচ, সকালে ভারতের প্রথম ইনিংস যখন ৩৬৭ রানে থামিয়ে দিয়েছিল ক্যারিবিয়ানরা, তখন বোঝাই যায়নি ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে এভাবে আত্মসমর্পণ করবে তারা।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১২৭ রানে। ৪৬.১ ওভারেই থেমে যায় তাদের প্রতিরোধ। স্বাগতিক পেসার উমেশ যাদবই ধসিয়ে দেন হোল্ডারদের। প্রথম ইনিংসে ৮৮ রানে ৬ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি ৪৫ রানে নেন চার উইকেট। সবমিলিয়ে ম্যাচে ১০ উইকেট তার। ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দুই উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। এক উইকেট কুলদীপ যাদবের।

সুনীল অ্যামব্রিস (৩৮), শাই হোপ (২৮) ছাড়া ক্যারিবীয় কোনও ব্যাটসম্যানই কুড়ির ঘর ছাড়াতে পারেননি।

রোববার সকালে ৫৬ রানের লিড পেয়েছিল বিরাট কোহলির ভারত। চার উইকেটে ৩০৮ রান নিয়ে শুরু করে ঋষভ পান্ট ও আজিঙ্কা রাহানে। দু’জনেই সেঞ্চুরির কাছাকাছি ছিলেন। অসমাপ্ত পঞ্চম উইকেটে তারা দেড়শোর বেশি রান যোগও করে ফেলেছিলেন। রাহানে ৮০ ও পান্ট আউট হন ৯২ রানে।

পরে রবীন্দ্র জাডেজা (০), কুলদীপ যাদব (৬) পরপর ফেরায় লম্বা হয়নি ভারতের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩১১ রানের জবাবে ভারতের ইনিংস শেষ হয় ৩৬৭ রানে।

২৩-৫-৫৬-৫ এই পরিসংখ্যানে সেরা বোলার ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। ব্যাট হাতেও ৫২ রান করেছিলেন তিনি।

ট্যাগ: ভারত- ওয়েস্ট ইন্ডিজ টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রার্থী খল অভিনেতা ডিজে সোহেল

পরবর্তী

‘সাব-সাবলেট’-এ থাকছেন মারজুক রাসেল, শাহতাজ ও নিলয়

পরবর্তী

'সাব-সাবলেট'-এ থাকছেন মারজুক রাসেল, শাহতাজ ও নিলয়

তথ্যমন্ত্রী

‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা শেষ হয়নি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা: জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আগস্ট ৩১, ২০২৬

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬

স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ: সার্জিও গোর

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT