চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের চারে মিরাজ, আটে মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে তিন ওয়ানডের সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। বোলারদের দাপুটে সাফল্যের আলো পড়েছে টাইগার দলের পারফরম্যান্সে। দারুণ সব পারফরম্যান্সের পর আইসিসি র‍্যাঙ্কিংয়েও অনেক এগিয়ে গেলেন মিরাজ-মোস্তাফিজ-সাকিবরা।

অফস্পিনার মিরাজ র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের চার নম্বরে উঠে এসেছেন। নামের পাশে ৬৯৪ রেটিং পয়েন্ট। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৫ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করা মিরাজ তিন ম্যাচে তুলেছেন উইন্ডিজের ৭ উইকেট।

মিরাজের থেকে মাত্র ৬ পয়েন্ট বেশি নিয়ে তিনে ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। দুইয়ে আফগান স্পিনার মুজিব-উর রহমান ৭০৮ পয়েন্ট নিয়ে। শীর্ষে নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্টের নামের পাশে ৭২২ রেটিং পয়েন্ট।

Banglabid

ওয়ানডে বোলারদের সেরা দশে ঢুকেছেন আরেক টাইগার। পেসার মোস্তাফিজুর রহমান উঠে এসেছেন র‍্যাঙ্কিংয়ের সেরা আটে। বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬৫৮। উইন্ডিজ সিরিজে কিপটে বোলিংয়ের পাশাপাশি ৬ উইকেট নিয়ে ১৯তম স্থান থেকে ১১ ধাপ এগিয়ে আটে এসেছেন তিনি।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বাঁহাতি সাকিব আল হাসান স্পিন ভেল্কি দেখিয়ে ১৬ ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের ১৩তম স্থানে উঠে এসেছেন। সিরিজজুড়ে রান পাওয়া সাকিব ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আছেন ২৪তে। অলরাউন্ডারদের শীর্ষেই ছিলেন সাকিব, পয়েন্ট বাড়িয়ে এখন ৪২০ রেটিং তার। দুইয়ের মোহাম্মদ নবির চেয়ে যা ১২৬ পয়েন্ট বেশি।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে মুশফিকুর রহিম আছেন ১৫তম স্থানে। অধিনায়ক তামিম ইকবালও ছিলেন ধারাবাহিক, একধাপ উন্নতি হয়ে ২২এ আছেন তিনি, মাহমুদউল্লাহ রিয়াদ পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন টেবিলের ৪৯তম স্থানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমমিরাজমুশফিকমোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

সময়মতো ভ্যাকসিন আনতে পেরেছি, সফলভাবে প্রয়োগ হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

সময়মতো ভ্যাকসিন আনতে পেরেছি, সফলভাবে প্রয়োগ হবে: প্রধানমন্ত্রী

ফের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সৌরভ

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT