চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সৌরভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

আবারও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ গাঙ্গুলি। জরুরি ভিত্তিতে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছিল।

সৌরভের পারিবারিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুধবার দুপুরে ব্যথা বাড়লে তাকে ঝুঁকি এড়াতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, বুধবার গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৌরভকে। গাড়ি থেকে নেমে নিজেই হেঁটে হাসপাতালে ঢোকেন তিনি।

চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডলের পর্যবেক্ষণে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

ভর্তির পর ডাক্তারি পরীক্ষার জন্য সৌরভকে নেয়া হয় ক্যাথ ল্যাবে। ইকো কার্ডিওগ্রাম করা হয়েছে। এনজিওগ্রাম করা হচ্ছে। রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

গত ২ জানুয়ারি নিজ বাড়িতে জিম করার সময় বুকে ব্যথা নিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন সৌরভ। তখনও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। পরে প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন। বুকে একটি স্টেন্ট বসানো হয়। আরও দু’টি স্টেন্ট বসানোর কথা রয়েছে।

Reneta

সেসময় ডাক্তারি পরীক্ষায় জানা যায়, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে সৌরভের। প্রথমে এনজিওপ্লাস্টি করা হয় তার। পরে ধমনীর ‘ব্লকেজ’ সরাতে বসানো হয় স্টেন্ট। একসময় সুস্থ হয়ে বাড়ি ফিরে যান সৌরভ। সেটির দিন বিশ কাটতে না কাটতেই ফের অসুস্থ হয়ে পড়লেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতলিড স্পোর্টসসৌরভ গাঙ্গুলি
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT