চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওবায়দুল কাদের কালো সানগ্লাস পরে থাকেন, তাই গুম-খুনের তথ্য-উপাত্ত দেখতে পান না’

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১২:০১ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৭
রাজনীতি
A A

দেশে গুম-খুনের তথ্য নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন নিয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর কঠোর সমালোচনা করেছেন বিএনপির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে রিজভী বলেন, ওবায়দুল কাদের কোন তথ্য-উপাত্ত খুঁজে পান না। তিনি কিছু দেখতে পান না। কারণ, তিনি কালো সান গ্লাস পরে থাকেন।  তিনি এসব দেখতে পাবেন না।

রিজভী বলেন, ওবায়দুল কাদের হিউম্যান রাইটস ওয়াচ এসব তথ্য কোথায় পায় প্রশ্ন তুলেছেন!  তিনি তথ্য উপাত্ত দেখেন না। ঈদের সময় সড়কে কয়েকশ’ মানুষ নিহত হয়েছেন। তিনি বলছেন, সুষ্টুভাবে সব হয়েছে! তিনি তথ্য পান না!  দেশে এতো এতো মানুষ খুন-গুম হয়ে গেলো। কিন্তু ওবায়দুল কাদের এসব দেখেন না!

‘ওবায়দুল কাদের, আপনি ফরহাদ মজহারের সন্তানের কাছ থেকে তথ্য নিন, ইলিয়াস আলী, চৌধুরী আলমের পরিবারের কাছ থেকে তথ্য নিন। তাহলে জানবেন’-বলেন রিজভী।

তিনি বলেন, আওয়ামী লীগ মনে করে, তারা যে তথ্য দিবে সেটাই জনগণ বিশ্বাস করবে। আর কোন তথ্য নয়। কিন্তু জনগণ আপনাদের তথ্যকে অগ্রাহ্য করেছে। আপনাদের ভ্রান্ত তথ্যে জনগণের কোন আস্থা নেই, বিশ্বাস নেই।

হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন বিষয়ে রিজভী আরও বলেন, তারা যদি আরো সময় নিয়ে প্রতিবেদন প্রকাশ করতো, আরো জরিপ চালাতে পারতো, তাহলে আরো ভয়াবহ চিত্র দেখতে পেতো। কারণ, এই প্রতিবেদনের চেয়ে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ।

এসময় তিনি রামপাল প্রকল্পের বিরুদ্ধে কথা বলেন। রিজভী বলেন, যে যাই বলুক রামপাল দেশবিরোধী প্রকল্প। বিএনপি এর বিরুদ্ধে।

এই সরকার জাতীয় সংসদকে বিচিত্রা অনুষ্ঠানের ক্লাবে পরিণত করেছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, এই সংসদে জনগণের আলোচনা হয় না। তাই দ্রুত একটি নির্বাচন দরকার দেশে। বিএনপি নির্বাচনে যাবেই। কিন্তু শেখ হাসিনার অধীনে নয়, একটি সহায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকসহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে স্বাধীনতা ফোরাম নামক এই মানববন্ধন আয়োজন করে।

এসময় আরো আলোচনা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন এ্যানি। সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরামের সভাপতিআবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শোলাকিয়া হামলার এক বছর: এখনও চলছে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই

পরবর্তী

গ্রেফতার হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় তারকা বিক্রম

পরবর্তী
বিব্রম চট্টোপাধ্যায়

গ্রেফতার হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় তারকা বিক্রম

যমুনার পানি বিপদসীমার উপরে

সর্বশেষ

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT