চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামপাল নিয়ে যে যাই বলুক, বিএনপি এই প্রকল্পের বিরুদ্ধে: রিজভী

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:০৪ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৭
রাজনীতি
A A

যে যাই বলুক রামপাল দেশবিরোধী প্রকল্প ও বিএনপি এই  প্রকল্পের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, কোন  কোন সংগঠন কী বলছে, তাতে আমাদের কিছু যায় আসে না। রামপাল পুরোপুরিই একটি রাষ্ট্রবিরোধী প্রকল্প। বিএনপি এই প্রকল্পের বিরুদ্ধে।

রিজভী বলেন, এই প্রকল্প শেখ হাসিনাকে দিয়ে ভারত তৈরি করছে। অথচ ভারত নিজেদের দেশে এধরণের প্রকল্প নির্মাণ করতে দেয় না। পরিকল্পিতভাবে সুন্দরবন ধ্বংস করতেই ভারত এই প্রকল্প তৈরি করাচ্ছে।

গতকাল ইউনেস্কো রামপাল তৈরিতে যে অনাপত্তি জানিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেসনোটের বিষয়ে রিজভী বলেন, আমাদের দেশের যারা পরিবেশবিদ, বিজ্ঞানী তারা কি জ্ঞানী নয়? তারা কি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেননি? তাদের গবেষণার কি কোন ভিত্তি নেই? বিদেশি সংস্থা কী বলছে তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা রামপাল চাই না।আমরা এই বিধ্বংসী প্রকল্পের বিরুদ্ধে।

এসময় তিনি দেশে গুম-খুন হত্যা নিয়ে হিউম্যান রাইট ওয়াচের তথ্যকে সঠিক বলেও মন্তব্য করে তিনি বলেন, তারা যদি আরো সময় নিয়ে প্রতিবেদন প্রকাশ করতো, আরো জরিপ চালাতে পারতো, তাহলে আরো ভয়াবহ চিত্র দেখতে পেতো। কারণ, এই প্রতিবেদনের চেয়ে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ।

ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, ওবায়দুল কাদের কোন তথ্য-উপাত্ত খুঁজে পান না। কারণ, তিনি কালো সান গ্লাস পরে থাকেন। তিনি এসব দেখতে পাবেন না।

রিজভী আরো বলেন, এই সরকার জাতীয় সংসদকে বিচিত্রা অনুষ্ঠানের ক্লাবে পরিণত করেছে।  এই সংসদে জনগণের আলোচনা হয় না। তাই দ্রুত একটি নির্বাচন দরকার দেশে। বিএনপি নির্বাচনে যাবেই। কিন্তু শেখ হাসিনার অধীনে নয়, একটি সহায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকসহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে স্বাধীনতা ফোরাম নামক এই মানববন্ধন আয়োজন করে।

এসময় আরো আলোচনা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন এ্যানি। সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরামের সভাপতিআবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাড়িয়ে দেয়া সেই শিষ্যকে ফেরাতে মরিয়া মরিনহো

পরবর্তী

উইম্বলডনে ‘ডে-কেয়ার’ সেন্টার চান আজারেঙ্কা

পরবর্তী
ভিক্টোরিয়া আজারেঙ্কা।

উইম্বলডনে ‘ডে-কেয়ার’ সেন্টার চান আজারেঙ্কা

বনানীতে ধর্ষণ: ৯ জুলাই আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আশা রাষ্ট্রপক্ষের

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

আগস্ট ২৫, ২০২৬

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশের কাছে হেরেই অস্ট্রেলিয়া ‘ওরকম’ পিচ বানিয়েছে, বলছেন গাভাস্কার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

আগস্ট ২৫, ২০২৬

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT