চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এশিয়া কাপের খুশি’ই জিমিদের প্রাপ্তি

নাজিম আল শমষের নাজিম আল শমষের
৯:১৬ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের হকি দল খেলছে মাঠে, প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের দিন চীনের বিপক্ষে দারুণ এক জয়ে নিশ্চিত হয়েছিল ছয় নম্বরে থেকে সামনের এশিয়া কাপ খেলা। শুক্রবার জাপানের বিপক্ষে ৩-০ গোলে হেরেও এশিয়া কাপে সরাসরি খেলার সেই সুযোগকে প্রাপ্তি মনে করছে বাংলাদেশ হকি দল।

জাপানকে হারাতে পারলে ঘরের মাঠে এশিয়া কাপে পঞ্চম হতো বাংলাদেশ। সেটা না হওয়াও খুব একটা অখুশি নন অধিনায়ক জিমি। ষষ্ঠ স্থানটা তাদের লক্ষ্যেই ছিল বলে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।

মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে জাপানকে গোল বঞ্চিত করে রেখেছিল বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টার থেকেই ভেঙে পড়ে সব প্রতিরোধ। পেনাল্টি কর্নার থেকে ১৭ মিনিটে জাপানকে এগিয়ে দেন সোতা ইয়ামাদা।

Banglabid

আগের ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের লড়াকু মনোভাব এদিন পুরোপুরি অনুপস্থিত ছিল। তৃতীয় কোয়ার্টারে গোলশূন্য থাকলেও শেষ কোয়ার্টারে টুর্নামেন্টের পুরনো ভুত ঘাড়ে চাপে বাংলাদেশ রক্ষণে। ৪৬ মিনিটে কেনজি কিটাজিটোর ফিল্ড গোলের তিন মিনিট পরেই জাপানকে ৩-০তে এগিয়ে নেন কাজুমা মুরাতা। ৫৩ মিনিটে সেরেন তানাকার ফিল্ড গোলে বাংলাদেশের জালে এক হালি গোল পূর্ণ করার পাশাপাশি নিজেদের পঞ্চম স্থান নিশ্চিত করে জাপান।

২৪ ঘণ্টার কম ব্যবধানে আরেকটি ম্যাচ খেলতে নেমে হারার পেছনে সময়মত পরিকল্পনা করতে না পারাকে দুষছেন অধিনায়ক জিমি।

‘শেষ কয়েকটা এশিয়া কাপে আমরা কেবল সপ্তম-অষ্টমই হয়েছি। এবার আমাদের লক্ষ্য ছিল ষষ্ঠ হওয়া। তাই হতে পেরেছি। এত অল্প সময়ে আরেকটা ম্যাচ খেলতে নেমেছি। একটু ক্লান্ত ছিলাম। তবে এটা কোনও কারণ হতে পারে না। আরেকটা দিন সময় পেলে আমরা আরেকটু ভালো পরিকল্পনা করতে পারতাম।’

Reneta

ষষ্ঠ হওয়ার পাশাপাশি আগামী এশিয়া কাপ এবং এশিয়ান গেমসে সরাসরি খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এমন প্রাপ্তিকেও অনেক বড় বলে মানছেন জিমি, ‘আমাদের সঙ্গে বড় দলগুলো খেলতে গেলে আগে র‌্যাঙ্কিং দেখে। এশিয়া গেমসে সামনে সরাসরি খেলতে পারবো। বড় দলগুলো এবার আমাদের সঙ্গে খেলতে চাইবে। আমরা সিরিজ খেলতে পারবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ হকি-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিমের ব্যথা জায়গায় ফের ব্যথা

পরবর্তী

নারীর জন্য বিপজ্জনক শহরের তালিকায় সপ্তম অবস্থানে ঢাকা

পরবর্তী
রাস্তার উপর পথচারী ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ পথচলা চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীর জন্য বিপজ্জনক শহরের তালিকায় সপ্তম অবস্থানে ঢাকা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এ মাসেই বাজারে আসছে বহুল প্রতিক্ষিত নোকিয়া ৭

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT