চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এল ক্লাসিকো’তে আবেগ আর প্রতিশোধের সুর

রেজাউল করিম রেজাউল করিম
৫:০৪ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

এল ক্লাসিকো’ বিশ্ব ফুটবলের সেরা যুদ্ধ। যুগের পর যুগ যে ম্যাচ উপহার দিয়েছে নানা রোমাঞ্চকর মুহূর্ত। আজ আবার সেই দিন। স্পেন দ্বিখণ্ডিত হবে। এক দিকে রাজকীয় রিয়াল মাদ্রিদ। অন্য দিকে কাতালোনিয়ার প্রিয় বার্সেলোনা।

গত কয়েকটি মৌসুমে চেনা ছবি ছিল একটাই,  ‘এল ক্লাসিকো’ মানেই লিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াইয়ের সরাসরি ‘অ্যাকশন’। তবে গত কয়েক মৌসুমে সে চিত্র পাল্টেছে। আজ ‘ন্যু ক্যাম্পের’ মহারণে বার্সেলোনার ‘রাজপুত্র’ আর রিয়াল মাদ্রিদের ‘মিসাইল’ শুধু নন, বরং এবার ত্রিফলার লড়াই। ম্যাচ শুরু হবে শনিবার দিবাগত বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়।

মেসি-নেইমার-সুয়ারেজ বনাম রোনালদো-বেনজামা-বেল। কে কাকে ছাপিয়ে যেতে পারেন সেই যুদ্ধ। তাই নিয়ে ফুটবল দুনিয়ার আগ্রহ তুঙ্গে। ক্লাসিকোর শনিবাসরীয়তে আবার ইউরোপ বনাম লাতিন আমেরিকা যুদ্ধ। বার্সার মেসি, নেইমার, সুয়ারেজ বনাম রিয়ালের রিয়ালের রোনালদো, বেল, বেনজামা।

Banglabid

তবে সব কিছু ছাপিয়ে আজকের ক্লাসিকো ব্যতিক্রমী। এই ম্যাচে শোকের ছায়ার সঙ্গে থাকছে প্রতিশোধের সুর। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ শিবিরে দু’রকম অনুভূতি। সাবেক খেলোয়াড় এবং কোচ ইয়োহান ত্রুক্রইফের জন্য এ ম্যাচ জিততে মরিয়া কাতালানরা। আর গত বছরের নভেম্বরে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে হারের প্রতিশোধে উম্মুখ রিয়াল।

প্রতিশোধের সঙ্গে শিরোপা রেসেও ফিরে আশার চেষ্টায় জিনেদিন জিদানের দল। তবে সব ছাপিয়ে আজকের এল ক্ল্যাসিকোটা সত্যিই আবেগের। ডাচ কিংবদন্তি ইয়োহান ত্রুক্রইফের জন্য যে আজ নীরবতা পালন করবে পুরো ন্যু ক্যাম্প।

ফুসফুসের ক্যান্সারে গত ২৪ মার্চ মারা যান বার্সেলোনার সাবেক খেলোয়াড় ও কোচ। ক্রুইফের অবদানকে সম্মান জানিয়ে বার্সেলোনার খেলোয়াড়রা  ‘গ্রাসিয়াস ইয়োহান’ লেখা জার্সি পরে মাঠে নামবেন আজ। যার বাংলা অর্থ হলো  ‘ধন্যবাদ ইয়োহান’। কেবল খেলোয়াড়দের জার্সিতেই নয়, ক্রুইফকে ধন্যবাদ জানানোর জন্য গ্যালারিতেও  ‘ধন্যবাদ ইয়োহান’ নামে লেখা প্রায় ৯০ হাজার কার্ড দিয়ে একটি মোজাইক তৈরি করা হবে। তাকে স্মরণ করে একটি ভিডিও দেখানো হবে।

Reneta

এমন আবেগের ম্যাচে জিততে চায় বার্সা। অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা বলেছেন, ‘এটা বিশেষ একটা ম্যাচ। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে, এই ম্যাচে জয়ের জন্য আমাদের বাড়তি মনোযোগ দিতে হবে। কারণ ম্যাচটা যে আমরা ক্রুইফের জন্য জিততে চাই।’

আর বার্সা  ডিফেন্ডার অ্যালেক্স ভিদাল বলেছেন, জয় দিয়েই ক্রুইফকে সম্মান জানাতে চাই আমরা।

পয়েন্ট টেবিলের সমীকরণ বলছে, আজকের ম্যাচটি দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সা। সমানসংখ্যক ম্যাচে তাদের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে তৃতীয় রিয়াল। আর মাত্র আটটি করে ম্যাচ খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

চলতি লিগের প্রথম এল ক্লাসিকোতে স্বাগতিক হয়ে বার্সার বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল রিয়াল। কিন্তু রাফায়েল বেনিতেজের জায়গায় রিয়াল কোচ হিসেবে জিনেদিন জিদান অধিষ্ঠিত হওয়ার পর থেকেই ছন্দে ফিরে আসে ‘লস ব্লাঙ্কোস’রা।

গত অক্টোবর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৯ ম্যাচে অপরাজিত বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বীদের মাটিতে নামাতে পূর্ণ শক্তির স্কোয়াড পাচ্ছেন রিয়াল কোচ জিদান। গ্যারেথ বেল, বেনজেমা, রদ্রিগেজরা চোট কাটিয়ে এখন পূর্ণ ফিট। বার্সা শুধু জেরেমি ম্যাথু আর স্যান্দ্রো রামিরেজকে পাচ্ছে না। এছাড়া পূর্ণাঙ্গ স্কোয়াডই পাচ্ছেন বার্সা কোচ লুই এনরিকে।

এ ম্যাচটি মেসির জন্য ৫০০   গোলের মাইলফলক গড়ার সুযোগ। পেশাদারি ক্যারিয়ারে এ পর্যন্ত ৪৯৯ গোল করেছেন বার্সা স্ট্রাইকার। রিয়ালের বিপক্ষে মাইলফলকটা গড়তে পারলে ভালো, তবে দল জিতলে সেটাই সেরা ফল বলে অভিমত বার্সা রাজপুত্রের। ‘ক্লাসিকোয় রিয়ালের বিপক্ষে ৫০০তম গোল করতে পারলে ভালোই লাগবে। তবে ম্যাচটি জিতলে সবচেয়ে ভালো হয়।’-বলেছেন মেসি।

এল ক্লাসিকো জিদানের জন্য এক অগ্নিপরীক্ষা। খেলোয়াড় হিসেবে রিয়ালের ক্লাসিকোতে জয়-পরাজয়ের সাক্ষী থাকলেও কোচ হিসেবে তার এটাই প্রথম এল ক্লাসিকো। প্রথম মহাচ্যালেঞ্জও। ক্লাসিকোতে খেলোয়াড় হিসেবে একে-অপরের প্রতিপক্ষের পর এবার ডাগআউটেও প্রতিপক্ষ জিদান-এনরিকে। তবে বার্সা কোচ লুই এনরিকে কোচ হিসেবে প্রথম এল ক্লাসিকোতে ৪ গোলে জিতে লেটার মার্কে পাশ করেছেন।

এখন পর্যন্ত ২২৯ ‘এল ক্লাসিকোয়’ এগিয়ে অবশ্য রিয়াল। বার্সার জয় ৮৯ জয়ের বিপরীতে গ্যালাকটিকোদের জয় ৯১। শিরোপা প্রায় নিশ্চিতই বলা চলে। তারপরও আজকের ম্যাচ নিধারণ করে দেবে লা লিগার শিরোপাও। কারণ ‘এল ক্লাসিকো’ জেতা দলের শিরোপা জেতার সম্ভবনা বেশি থাকে। যার হার ৬৬ দশমিক ৭।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল-ক্লাসিকোবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তান ক্রিকেটের গোপন রিপোর্ট প্রকাশ, তোপের মুখে আফ্রিদি

পরবর্তী

অটিস্টিক শিশুরাও হতে পারে সুন্দর আগামীর কারিগর

পরবর্তী

অটিস্টিক শিশুরাও হতে পারে সুন্দর আগামীর কারিগর

যশোরে নদী খননের নামে কৃষি জমি গ্রাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT