চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে নদী খননের নামে কৃষি জমি গ্রাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০১৬
কৃষি
A A

যশোরের কেশবপুরে নদী খননের নামে ব্যক্তি মালিকানাধীন জমি দখলের প্রতিবাদে মাঠে নেমেছেন গ্রামবাসী। কৃষি জমিতে নদী খননের এই প্রকল্পকে গলার ফাঁস হিসেবে দেখছেন কৃষকরা। আন্দোলন বাঁধাগ্রস্থ করতে পুলিশ দিয়ে হয়রানি, হুমকি, ধামকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের।

যশোরের কেশবপুরে বুড়িভদ্রা নদী খননে পানি উন্নয়ন বোর্ডের নেয়া প্রকল্পে ব্যক্তি মালিকানার জমি হারানোর অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এরই মধ্যে কিছু অংশের খনন  শেষ করেছে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদাররা। সে সময় তারা  ক্ষেতের ধানসহ বিভিন্ন ফসল ধ্বংস, গাছ কেটে নেয়া ও ঘেরের মাছ ধরে নিয়ে গেছে বলে  অভিযোগ  কৃষকের।

স্থানীয় কৃষক ও  জমির মালিকদের একজন বলেন, আমার জমিই ১০ কাঠা। পুরোটাই যদি খালের মধ্যে চলে যায় তাহলে আমি কি করবো। কি খেয়ে বাঁচবো।

আরেকজন বলেন, খাল কাটার কথা নিষেধ করতে গেলে তারা ভয় দেখিয়ে বলে মাটিচাপা দিয়ে দেব।

জমির মালিক ও প্রান্তিক চাষীরা বলছেন, ১৯২৭ সাল, ৬২ সাল ও ৮৮ সালের রেকর্ডে এই জমি তাদের ব্যক্তি মালিকানাধীন বলে চিহ্নিত করা হয়েছে।

কৃষক ও  জমির মালিকরা বলেন, আমাদের জিম্মি করে তারা খাল কেটে নেবে এই রকম পরিকল্পনাই তারা নিয়েছে।

Reneta

নদী খনন নিয়ে আন্দোলন ও মামলার বিষয়টি আইনগতভাবে মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড।
পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, জমির মালিকরা আদালতে একটি মামলা করেছেন, মহামান্য আদালত যা সিন্ধান্ত দেয় সেইভাবেই পরে নদীর খনন কাজ চলবে।

নদী খনন নিয়ে যাতে কোনো ধরণের সহিংসতা না হয় তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান। তিনি বলেন, আমার নোটিশে আসলে জনস্বার্থবিরোধী কোনো কাজ হবে না।

কৃষকরা বলছেন, নিজেদের ফসলি জমি রক্ষায় নিয়মতান্ত্রিক আন্দোলনে রয়েছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষি জমি
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৪, ২০২৬

কৃষি ন্যানোপ্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের সিএইএস’র সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

জুলাই ২৪, ২০২৬

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬

দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ

জুলাই ২৪, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT