চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপে রিয়ালে যাচ্ছে ধরেই হালান্ডকে নিতে মরিয়া বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল তারকা এমবাপে ও হালান্ডের ছবি, ক্লাব জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার কাইলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়াটা সময়ের ব্যাপার বলেই ধরে নিয়েছে বার্সেলোনা। চলতি মৌসুমের পর চুক্তির মেয়াদ শেষ হলে পিএসজি তারকা স্পেনে চলে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

এমবাপের যাওয়া ঠেকাতে তৎপর পিএসজি- এমন খবর সম্প্রতি গণমাধ্যমে বেরিয়েছে। তাকে ট্যাক্স ছাড়াও বার্ষিক ৫০ মিলিয়নের বেশি বেতনের প্রস্তাব দিয়েছে ফ্রেঞ্চ ক্লাবটি। এমনটি হলে ২৩ বর্ষী তারকার সামনে মেসি, রোনালদো, নেইমারদের ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হওয়ার সুযোগ থাকছে।

এমবাপের রিয়াল প্রীতির কথা জানা আছে স্প্যানিশ জায়ান্টদের। তাই পিএসজির এত এত লোভনীয় অফারের পরও যথেষ্ট নির্ভার রিয়াল। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও তাই বসে থাকতে রাজি নয়। মাঠের লড়াইয়ে ছাড় না দিতে বরুশিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড আর্লিং হালান্ডকে দলে নিতে তারা মরিয়া।

Banglabid

যদিও হালান্ডের দিকে রিয়ালের চোখ অনেক আগেই পড়েছে। পুরনো খবর, তাকে গ্রীষ্মের দলবদলে পাওয়ার জন্য মোনাকোতে নরওয়েজিয়ান ফুটবলারের প্রতিনিধির সঙ্গে প্রাথমিক চুক্তিও সেরে ফেলেছে লস ব্লাঙ্কোস কর্তৃপক্ষ।

কাতালান ক্রীড়া পত্রিকা এল এস্পোর্তিউ বলছে, বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ হুয়ান লাপোর্তার উপদেষ্টা জর্ডি ক্রুইফকে সঙ্গে নিয়ে মঙ্গলবার মিউনিখে উড়ে গিয়েছিলেন। কারণ, হালান্ডের সাথে বৈঠকে বসতে।

তবে এমবাপের রিয়ালে যাওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত হওয়ায় হালান্ডও তাদের ডেরায় যাক, তা কিছুতেই চাচ্ছে না বার্সা। সেজন্য তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কোমর বেঁধে লড়াইয়ে নামতে প্রস্তুত।

Reneta

বার্সেলোনার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘এখন এমবাপ্পেকে না পাওয়া ফ্লোরেন্তিনোর (রিয়াল মাদ্রিদ সভাপতি) জন্য খুব কঠিন হবে। তারা নিশ্চয়ই কোনো চুক্তি করেছে।’

বিষয়টি মাথায় রেখেই সেরা দল গঠনে বার্সেলোনা প্রস্তুতি নিতে যাচ্ছে। বরুশিয়া ডর্টমুন্ড তারকা হালান্ডকে পাওয়াটা আর্থিক কারণে তাদের জন্য মোটেও সহজ হবে না। তাকে পেতে হলে ক্লাবের সামগ্রিক ব্যয় অবশ্যই কমাতে হবে। এমনকি অডিও ভিজ্যুয়াল সামগ্রী প্রযোজনা সংস্থা বার্কা স্টুডিওর মতো সম্পদ বিক্রি করে অর্থ সংগ্রহ করা লাগতে পারে।

বার্সেলোনা আগামী গ্রীষ্ম মৌসুমে সিজার আজপিলিকুয়েটা, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন এবং ফ্রাঙ্ক কেসিকে ফ্রি এজেন্ট হিসেবে স্বাক্ষর করাতে চাইছে। এমনটি করতে পারলে ক্লাবটি হালান্ডের সঙ্গে বড় ট্রান্সফার ফিতে স্বাক্ষর করার পথে আগাতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়ায় মার্শাল ল জারির ইচ্ছা নেই: পুতিন

পরবর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

পরবর্তী
শোকাহত পরিবার ও স্বজনরা দুর্ঘটনার পর একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

উইনডোরা শান্তি আলোচনা সভায় অংশগ্রহণকারী নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের শান্তি আলোচক গুলিতে নিহত

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোনের কিস্তি নিয়ে বিরোধে পাহাড় থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

আগস্ট ২২, ২০২৬

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

আগস্ট ২২, ২০২৬

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT