চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের শান্তি আলোচক গুলিতে নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বেলারুশে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে অংশ নেওয়া ইউক্রেনের প্রতিনিধিদের একজন আলোচককে গুলি করে হত্যা করা হয়েছে।

রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি জানায়, রোববার কিয়েভে ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনীর এক গ্রেপ্তার অভিযানের সময় তিনি নিহত হন।

আরটি’র ওই প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের বিতর্কিত সংসদ সদস্য ও সাংবাদিক আলেকজান্ডার ডুবিনস্ক দাবি করেন, ওই আলোচকের নাম ডেনিস কিরিভ।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি বলেছেন, কিরিভকে গ্রেপ্তার করার চেষ্টার সময় ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনী এসপিইউ’র এজেন্টরা তাকে হত্যা করে।

ঘটনার পর ইউক্রেনের স্থানীয় দুটি সংবাদ মাধ্যমে ওই সাংবাদিকের দাবি সঠিক বলে খবর প্রকাশ করে।

সংবাদমাধ্যম দুটি একটি অস্পষ্ট ছবি প্রকাশ করে দাবি করে, এটাই নিহত কিরিভের মরদেহ। ছবিতে দেখা যায়, একজন লোক রক্তমাখা মুখে ফুটপাতে পড়ে আছেন।

Reneta

এ বিষয়ে ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি বেলারুশ সীমান্তে রুশ ও ইউক্রেনীয় আলোচকদের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আলোচনা হয়। বৈঠকে ইউক্রেনের নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ। রাশিয়ার নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদেনস্কি।

সেই বৈঠকে কোনো ফল না আসলেও দুই দেশ দ্বিতীয় দফায় বৈঠকে বসতে সম্মত হয়।

গত ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনইউক্রেন-রাশিয়া যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

পরবর্তী

টাঙ্গাইলে করোনা টিকা নিয়ে মেয়রের ‘মিথ্যাচার’

পরবর্তী

টাঙ্গাইলে করোনা টিকা নিয়ে মেয়রের 'মিথ্যাচার'

ডুফা প্রিমিয়ার লিগের শিরোপা জিতল ব্লুজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT