চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন ‘কৃষক বন্ধু’ আরও চাই

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৫২ অপরাহ্ণ ০৯, মে ২০২০
সম্পাদকীয়
A A

দুই মাস আগে যেদিন দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস ডিজিজ বা কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল, বলতে গেলে সেদিন থেকেই সবকিছু থমকে যেতে শুরু করেছিল। তারপর থেকে যতই দিন গড়িয়েছে, ততই স্থবির হয়ে গেছে ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত কিংবা দোকানপাট-গণপরিবহন। জেলায় জেলায় লকডাউনের কারণে সরাসরি এবং সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন দেশের কৃষক।

সাধারণ ছুটির মধ্যে পণ্য পরিবহনে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও বাহনের সঙ্কট ছিল তীব্র। নানান বিধিনিষেধ আর প্রাণের ভয়ে পণ্য পরিবহনের জন্য গাড়ি না পেয়ে অনেকেই ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে প্রান্তিক কৃষকরা। তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে না পেরে খেতেই নষ্ট করেছেন।

আমরা জানি, রমজানের সময় মৌসুমী কৃষিপণ্যের অনেক বেশি চাহিদা তৈরি হয়। বিশেষ করে তরমুজ, বাঙ্গি, শসা, টমেটো, বেগুন ইত্যাদি। ভালো দাম পাওয়ার আশায় কৃষকও প্রস্তুতি নেন এই সময়কে চিন্তা করে। কিন্তু এবছর করোনাভাইরাসের কারণে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। নামমাত্র দামে, কোথাও আবার বিনা পয়সায় সেসব পণ্য বিলিয়ে দিয়েছেন মানুষের মাঝে।

Banglabid

এমন পরিস্থিতিতে সেইসব কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে ডাক অধিদপ্তর। তাদের পণ্য ঢাকার পাইকারি বাজারে পৌঁছে দিতে চালু করেছে ‘কৃষক বন্ধু ডাক সেবা’। বিনা মাশুলের এই সেবা আজ থেকে চালু করেছে ডাক বিভাগ। প্রাথমিকভাবে মানিকগঞ্জ জেলার কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহনের মধ্য দিয়ে এই সেবা চালু হলেও পর্যায়ক্রমে সারাদেশেই তা সম্প্রসারিত হবে বলে জানা গেছে। নিঃসন্দেহে এটা খুব ভালো একটা উদ্যোগ।

গেল সপ্তাহেও আমরা এমন আরেকটি উদ্যোগ নিতে দেখেছি বাংলাদেশ রেলওয়েকে। সরকারের এই প্রতিষ্ঠানটি কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন চালু করেছে। ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং খুলনা-ঢাকা- খুলনা রুটে তিনজোড়া ‘পার্সেল স্পেশাল ট্রেন’ চলাচল করছে এখন। যদিও তা বিনামাশুলে নয়।

আমরা নিশ্চিত করেই বলতে পারি, এই ধরনের উদ্যোগ প্রান্তিক কৃষকদের অনেক উপকারে আসবে। এমনকি কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই ঘরে বসে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উৎপাদিত পণ্যের দামও পেয়ে যাবেন তারা। তবে কৃষি নির্ভর দেশে এই ধরনের উদ্যোগ আরও প্রয়োজন।

Reneta

ডাক বিভাগ বা বাংলাদেশ রেলওয়ের মতো আরও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কৃষকের উৎপাদিত পণ্য বাজারে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে পারে। তাহলে দেশের সব জায়গায় পণ্যের সরবরাহ নিশ্চিতের পাশাপাশি কৃষকের ন্যায্য দাম পাওয়াও নিশ্চিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকৃষককোভিড-১৯ডাক বিভাগবাংলাদেশ রেলওয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমার যতো অর্জন সবইতো চলচ্চিত্রের গান গেয়ে: কনক চাঁপা

পরবর্তী

করোনাভাইরাস: প্রাণ হারালেন আরও এক পুলিশ সদস্য

পরবর্তী

করোনাভাইরাস: প্রাণ হারালেন আরও এক পুলিশ সদস্য

ফিফার ‘বদলি বাড়ানোর’ নিয়মে অখুশি কনমেবল

সর্বশেষ

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT