চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার যতো অর্জন সবইতো চলচ্চিত্রের গান গেয়ে: কনক চাঁপা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ০৯, মে ২০২০
বিনোদন
A A

করোনার এই বিপর্যস্ত সময়ে শুটিং বন্ধ থাকায় বিপাকে আছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অসচ্ছল অভিনয় শিল্পী থেকে শুরু করে কলাকুশলীরা। এই অঙ্গনের সচ্ছলদের সহায়তায় সেইসব মানুষের কাছে খাদ্যসামগ্রী ও অন্যান্য সহায়তা পৌঁছে দেয়ার কাজ করছে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনগুলো। করোনাকালে নিয়মিত ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার কাজ করছে চলচ্চিত্র শিল্পী সমিতি।

আর এই সংগঠনেই নিজের সামর্থ অনুযায়ি আর্থিক অনুদান দিলেন বাংলা চলচ্চিত্রের গানে সাড়া জাগানো কণ্ঠশিল্পী কনক চাঁপা। বিষয়টি প্রথমে জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি বলেন, শিল্পীদের কোন ব্যারিকেড নেই। তেমনি একজন কণ্ঠশ্রমিক কনক চাঁপা। তিনি আমাদের এফডিসির কোন সংগঠনের সদস্য না। কিন্তু তিনি নিজে থেকে ফোন করে চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীদের জন্য নিজে এসে শিল্পী সমিতিতে আর্থিক সহায়তা প্রদান করেন। এটা আমাদের জন্য অনুপ্রেরণার।

এ বিষয়ে জানতে চাইলে প্রথমে আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে কিছু বলতে চাননি কনক চাঁপা ও তাঁর স্বামী মইনুল ইসলাম খান। চ্যানেল আই অনলাইনকে তারা জানান, ‘আর্থিক সহায়তা দেয়া নিয়ে আমরা কোনো প্রচার চাই না।’ কিন্তু যখন বলা হয়, শিল্পী সমিতি ইতোমধ্যে কনক চাঁপার আর্থিক অনুদান প্রদানের খবরটি প্রকাশ করেছেন, তখন তারা এ বিষয়ে মুখ খুলেন।

শিল্পী সমিতির অফিসে কনক চাঁপার কাছ থেকে আর্থিক অনুদান গ্রহণ করছেন সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান

জানান, বর্তমানে চলচ্চিত্রের শুটিং বন্ধ আছে, প্রোডাকশনের সঙ্গে জড়িত বিভিন্ন বিভাগের কলাকুশলী আছেন যারা দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করেন। কিন্তু শুটিং বন্ধ থাকার ফলে নিশ্চয় তারা বিপদে আছেন। এমন মানুষদের কথা ভেবেই নিজেদের সামর্থ অনুযায়ি কিছু অর্থ নিয়ে পাশে দাঁড়ানোর মনস্থির করি। নিজেদের সামর্থ অনুযায়ি খুব যৎসামান্য অর্থই আমরা শিল্পী সমিতিতে দিয়েছি। ঠিক একইভাবে সমপরিমাণ অর্থ পরিচালক সমিতিতেও দিয়েছি।

চ্যানেল আই অনলাইনকে কনক চাঁপা বলেন, এতো বছর ধরে চলচ্চিত্রে গান করেছি। আমার সব অর্জনইতো চলচ্চিত্রের গান গেয়ে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস, মেরিল-প্রথম আলো এসবতো চলচ্চিত্রে গান গেয়েই অর্জন করেছি। মানুষ আমাকে চলচ্চিত্রের গানের জন্যই চিনেছেন, তাদের জন্যই আমি কনক চাঁপা হয়েছি। ফলে এই অঙ্গনের প্রতি এমন দুঃসময়ে আমার কিছু দায়িত্ব রয়েছে বলে মনে করি, সেই জায়গা থেকেই যতোটকু পেরেছি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এটুকু করতে পেরেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিকনক চাপাকরোনাজায়েদ খানপরিচালক সমিতিমিশা সওদাগরলিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

১৬ জুলাই থেকে আবারো টানা বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ৯: নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাঠামোগত পরিবর্তনের দাবি

জুলাই ১৫, ২০২৬
মাহদি আমিন

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

জুলাই ১৫, ২০২৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT