চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমএনপি সেবা চালু, ১৫৮ টাকায় নম্বর না বদলে বদলানো যাচ্ছে অপারেটর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবার পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক। এই সেবা চালু হওয়ায় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করতে পারছেন গ্রাহকরা।

আজ সোমবার বিটিআরসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সেবা চালুর ঘোষণা দিয়ে তিনি জানান, সেবা চালুর প্রথম দিন বেলা সাড়ে ১২টা পর্যন্ত ১৭ জন তাদের অপারেটর পরিবর্তন করেছেন। এ সেবা নিতে গ্রাহককে ৫০ টাকা চার্জের সঙ্গে সিম রিপ্লেসমেন্ট ট্যাক্স এবং ভ্যাটসহ মোট ১৫৮ টাকা খরচ দিতে হচ্ছে।

এ সেবা প্রবর্তনের ফলে মোবাইল অপারেটরদের মধ্যে গুণগত সেবা প্রদানের প্রতিযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন বিটিআরসির চেয়ারম্যান।

Banglabid

তিনি বলেন, ‘আজ থেকে এটি পরীক্ষামূলকভাবে চালু হলো। পরে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এটি পরিবর্তনের জন্য গ্রাহককে এখন যে টাকা দিতে হচ্ছে, তার হার ধীরে ধীরে কমানো হবে।

লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান লাভ বেশি করলে এই টাকার হার আরো কমানো সম্ভব হবে বলে জানান তিনি।

এমএনপি সেবার লাইসেন্সধারী কোম্পানি ইনফোজিলিয়ন বিডি-টেলিটেক জানায়, এমএনপি’র মাধ্যমে গ্রাহকের অপারেটর বদল হচ্ছে এবং তার তথ্য নতুন একটি অপারেটরে যাচ্ছে। এজন্য গ্রাহককে নতুন সিম তুলতে হচ্ছে। গ্রাহক যে অপারেটরে যেতে চান, সেই অপারেটরের কাস্টোমার কেয়ারে যেয়ে নির্ধারিত ফি দিয়ে সিম তুলতে হবে। ৫ মিনিটে গ্রাহক সিমটি পেয়ে যাবে সিম এবং ৭২ ঘণ্টার মধ্যে তা সক্রিয় হবে। আবার আরেকটি অপারেটরে যেতে চাইলে গ্রাহককে ৯০ দিন অপেক্ষা করতে হবে।

Reneta

এমএনপি সেবায় গ্রাহকদের সহযোগিতা দিতে টিকিটিং পদ্ধতির হেল্পডেস্ক চালু করেছে বিটিআরসি। এছাড়া ওয়েবসাইটের (www.infotelebd.com) মাধ্যমেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে ইনফোজিলিয়ন টেলিটেক বিডির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাবরুর হোসেনসহ বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ ও স্লোভেনিয়ার যৌথ কনসোর্টিয়াম ইনফোজিলিয়ান বিডি টেলিটেককে মোবাইল অপারেটরদের মাধ্যমে দেশে মোবাইল নম্বর পোর্ট্যাবিলিটি বা এমএনপি সেবা দেয়ার লাইসেন্স দেয়।

অপারেশন চালুর পরবর্তী ০৬ মাসের মধ্যে প্রতিষ্ঠানটিকে দেশের মোবাইল গ্রাহকের কমপক্ষে ০১ শতাংশ, ০১ বছরের মধ্যে ০৫ শতাংশ এবং ০৫ বছরের মধ্যে ১০ শতাংশ-কে এ সেবার আওতায় নিয়ে আসতে হবে। এছাড়া, এমএনপি গাইডলাইনের শর্তানুযায়ী বাৎসরিক লাইসেন্স ফি ২৫ লক্ষ টাকা, রেভিনিউ শেয়ারিং (২য় বছর থেকে) ১৫ শতাংশ হারে এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলে ২য় বছর থেকে বাৎসরিক নিরীক্ষাকৃত আয়ের ০১ শতাংশ বিটিআরসিকে প্রদান করতে হবে।

বর্তমানে বিশ্বের প্রায় ৭২টি দেশে এ সেবাটি চালু রয়েছে। প্রতিবেশী দেশ ভারতে ২০১১ সালে এবং পাকিস্তানে উক্ত সেবা ২০০৭ সাল থেকে চালু রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেটর পরিবর্তনএমএনপিবিটিআরসিমোবাইল নম্বর পোর্টেবিলিটিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবসর ভেঙে ফিরছেন কাকা?

পরবর্তী

জনস্রোত বাড়ছে বাংলাদেশ-লাওস ম্যাচ মুখে

পরবর্তী

জনস্রোত বাড়ছে বাংলাদেশ-লাওস ম্যাচ মুখে

দুই বছর পর পাকিস্তান টেস্ট দলে হাফিজ

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT