চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনের কেক না কাটলেও দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিএনপি: হানিফ

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৮:৪৬ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

বিএনপি চেয়ারপার্সন বেগম খালোদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এবার ১৫ আগস্টে জাতীয় শোক দিবসে বিএনপি জন্মদিনের কেক না কাটলেও ভুয়া জন্মদিনের নামে দোয়া ও মিলাদ মাহফিল করেছে। বিএনপি নেতারা এই ভুয়া জন্মদিন পালনের মধ্য দিয়ে প্রমাণ করেছেন তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন- বিএনপির শীর্ষস্থানীয় নেতারা কয়েক দিন বলেছেন, খালেদা জিয়ার জন্মদিন নিয়ে ‘ভুয়া মন্ত্রীরা’ কথা বলছেন। আমি বলব-এখনও বিএনপির যেসব নেতা খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে তাদের নূন্যতম লজ্জাবোধ থাকা দরকার।

Banglabid

ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর রয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত একটি অশুভ শক্তি। যখনই তারা ক্ষমতায় এসেছে হত্যা সন্ত্রাসের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তাদের হত্যার ষড়যন্ত্র থেমে নেই। একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। হলি আর্টিজানের জঙ্গি হামলা থেকে শুরু করে প্রতিটি ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে তারা আবারও গ্রেনেড নিক্ষেপের ষড়যন্ত্র করেছিল।

মাহাবুব-উল-আলম হানিফ বলেন, দেশের জনগণ আজ উদ্বিগ্ন। এই ষোড়শ সংশোধনী নিয়ে দেশের মধ্যে একটা আলোচনার সৃষ্টি হয়েছে। একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমি আদালতের রায় নিয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু আদালতের বিচার্য বিষয়ের বাইরে পর্যবেক্ষণের কথা বলে জাতির মধ্যে যে বিতর্কের সৃষ্টি করা হয়েছে সেই কথাটা আমি বলতে চাই।

প্রধান বিচারপতিকে ইঙ্গিত করে হানিফ বলেন, রায়ের পাশে পর্যবেক্ষণে অনেক কথা বলেছেন। সংসদ নিয়ে কটাক্ষ করা হয়েছে। তিনি বলেছেন, সংসদ সদস্যরা অপরিপক্ক। তারা নিজেরাই (এমপিরা) যোগ্য কি না প্রশ্ন তুলেছেন। আজকে যে এই রায় দিচ্ছেন, আপনারা কার দ্বারা নিয়োজিত? কার দ্বারা নিয়োগপ্রাপ্ত? এই সংসদের মাধ্যমে গঠিত সরকার, সেই সরকারের রাষ্ট্রপতি দ্বারা নিয়োগপ্রাপ্ত। যদি সংসদ সদস্যরা অযোগ্য ব্যক্তি হন, তাহলে আপনারা অযোগ্য ব্যক্তির দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়ে এখানে কথা বলছেন।

Reneta

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান হানিফ। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যায় যারা বন্দুকের ট্রিগার চেপেছিল, তাদের বিচার হয়েছে। কিন্তু যারা এ হত্যাকাণ্ডের পেছনে ছিল, যারা ষড়যন্ত্র করেছে, তাদের বিচার হয়নি। ষড়যন্ত্রকারীরা জীবিত অথবা মৃত যে অবস্থায় থাকুক, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। তাদের (ষড়যন্ত্রকারী) বিচার হলেই আগামীতে এ ধরনের হত্যাকাণ্ড আর ঘটবে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের পরিচালনায় আরও সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকতার হোসেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি-আওয়ামী লীগভুয়া জন্মদিনমাহবুব-উল আলম হানিফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

“আজ বেঁচে গেলি, কাল তোর কী হবে?”

পরবর্তী

হজ ফ্লাইট বাতিলের জন্য এজেন্টরা দায়ী: ধর্মমন্ত্রী

পরবর্তী
চ্যানেল আই ভবনের প্রবেশদ্বার ও দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হজ ফ্লাইট বাতিলের জন্য এজেন্টরা দায়ী: ধর্মমন্ত্রী

সড়ক সংস্কার কাজের জন্য ইট-পাথর ও মাটি জমা পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কার কাজ দীর্ঘ দিনেও শেষ না হওয়ায় দুর্ভোগে এলাকাবাসী

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT