চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“আজ বেঁচে গেলি, কাল তোর কী হবে?”

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৮:৪৪ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৭
শিক্ষা
A A

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভুঁইয়া তারেককে সামাজিক মাধ্যমে হুমকি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মী।

শুক্রবার এক ফেসবুক পোস্টে সাইদ ইবনে সাইদ সাদ নামে নজরুল ইসলাম হল ছাত্রলীগে সক্রিয় ওই কর্মী শিক্ষক তারেককে উদ্দেশ্য করে লেখেন: “ইলিয়াস হোসেন সবুজ ভাইয়ের হুকুমের অপেক্ষায় বেঁচে গেল আলবদর তারেক মাস্টার।। আর একটা রাত পেল দেশদ্রোহী টা শান্তিতে ঘুমাতে।। কিন্তু কালকে??? কি হবে রে তোর???”

এই পোস্টে তিনি কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ আরও ১৩ জনকে ট্যাগ করা হয়েছে। যারা সবাই ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়।

সামাজিক মাধ্যমে এ ধরনের হুমকির পর প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন শিক্ষক তারেক।

সাংবাদিকতা বিভাগের এ প্রভাষক ও সভাপতি চ্যানেল আই অনলাইনকে বলেন: গত দুইদিন থেকেই ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছিলাম। আজকের পর থেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। আমি এখন শহরে দাঁড়িয়ে আছি। কিন্তু মনে ভয় কাজ করছে।

আইনি পদক্ষেপের ব্যাপারে তিনি বলেন, মাস দুয়েক আগে আমাদের এক সহকর্মীর ওপর হামলা হওয়ায় ৬০ শিক্ষক মিলে একটি জিডি করা আছে। তারপরেও সিনিয়র শিক্ষকদের সঙ্গে কথা বলে দেখি। তারা কী বলেন।

Reneta

তবে ওই পোস্ট তিনি দেননি দাবি করে করে ছাত্রলীগের ওই কর্মী দাবি করেছেন তার আইডি তিন-চারদিন আগে হ্যাক হয়েছে। তাই কে বা কারা ওই পোস্ট দিয়েছেন তা তিনি জানেন না।

নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সাদ চ্যানেল আই অনলাইনকে বলেন: আমার আইডি ৩-৪ দিন আগে হ্যাক হয়েছে। এই পোস্টের ব্যাপারে আমি কিছু জানি না।

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তিনি জড়িত বলেও স্বীকার করেন সাদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়মাহবুবুল হকমাহবুবুল হক ভুঁইয়া তারেক
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

মে ২০, ২০২৬

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT