চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার যান্ত্রিক ত্রুটিতে ৩ ঘণ্টা পর উড়ল ইউএস-বাংলার ফ্লাইট

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:০৮ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৮
কক্সবাজার, জনপদ
A A

এবার যান্ত্রিক ত্রুটির কারণে সঠিক সময়ে কক্সবাজার বিমানবন্দর ছাড়তে পারেনি ইউএস-বাংলার একটি ফ্লাইট। শুক্রবার বেলা পৌনে ২টায় ফ্লাইট ছাড়ার কথা থাকলেও মেরামত শেষে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর বিকেল ৫টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করেছে।

এর আগে দুপুর দেড়টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে ইউএস-বাংলার এই এসটু-এজেডি ফ্লাইট। এরপরই ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজার একেএম সাইদুজ্জামান জানান: ঢাকা থেকে যাত্রী নিয়ে ইউএস-বাংলার একটি ফ্লাইট দেড়টার দিকে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছে। এরপর দুপুর ২টায় ফ্লাইটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় আর যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। পরে ঢাকা থেকে একদল ইঞ্জিনিয়ার গিয়ে বিমানটি মেরামত করে। তারপর বিকেল সোয়া ৫টার দিকে যাত্রী নিয়ে পুনরায় বিমানটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

Banglabid

এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দরে ইউএস-বাংলার কাউন্টারে কর্মকর্তা নকিবের সঙ্গে কথা বলতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ওই কর্মকর্তা ঢাকা অফিসের একটি মোবাইল নম্বর দিয়ে ওই নম্বরে যোগাযোগ করতে বলেন। কিন্তু ওই নম্বরে কয়েকবার ফোন করা হলেও কেউ ফোন রিসিভ করেনি। তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক ইউএস-বাংলার কাউন্টারের এক কর্মকর্তা বলেন, বিমানটি ১৬৪ জন যাত্রী বহনে সক্ষম। যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকঅসুবিধা হয়েছিল। পরে ত্রুটি মেরামত শেষে ১১৫ জন
যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে বিমানটি উড়াল দেয়।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর কক্সবাজারগামী ইউএস-বাংলার বিমানের সামনের চাকায় সমস্যা দেখা দেয়ার কারণে সেটি কক্সবাজার ল্যান্ড করতে না পেরে পুনরায় ফিরে গিয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস বাংলালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনে বেড়াতে গিয়ে ইন্টারপোল প্রধান নিখোঁজ

পরবর্তী

যৌন সহিংসতা বন্ধে মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করেছেন ডেনিস

পরবর্তী

যৌন সহিংসতা বন্ধে মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করেছেন ডেনিস

জুতার তলায় টয়লেট টিস্যু নিয়ে প্লেনে উঠলেন ট্রাম্প

সর্বশেষ

ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT