চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে বেড়াতে গিয়ে ইন্টারপোল প্রধান নিখোঁজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ন ০৫, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A

পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হংওয়েই নিজ দেশ চীন সফরে গিয়ে নিখোঁজ হয়েছেন। ইতোমধ্যে ফরাসি পুলিশ বাহিনী এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, নিজ দেশ চীনে যাওয়ার পর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন ৬৪ বছর বয়সী ইন্টারপোল প্রধান মেং হংওয়েই। মেন হংওয়েই নিখোঁজের বিষয়টি সর্বপ্রথম আইনশৃঙ্খলা রক্ষাকারীদের জানান তার স্ত্রী।

ফরাসি সংবাদমাধ্যমের বরাতে ইন্ডিপেন্ডেন্ট জানায়, গত ২৯ সেপ্টম্বরে তিনি চীনের উদ্দেশ্য রওনা হন। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিছিন্ন। এমনকি তিনি কোথায় আছেন এটাও জানতে পারেনি তার পরিবার।

মেং হংওয়েই ২০১৬ সালে ইন্টারপোলের প্রধান হিসেবে নির্বাচিত হন। ২০২০ সালে ইন্টারপোলে তার দায়িত্ব শেষে হওয়ার কথা রয়েছে।

ইন্টারপোল প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি চীনের পাবলিক নিরাপত্তা বিভাগের উপমন্ত্রী এবং তার আগে কাউন্টার টেররিজম অফিসের কন্ট্রোল কমিশন ও কোস্ট গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Reneta

তার নিখোঁজ হওয়ার ব্যাপারে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ উদ্বেগ জানিয়েছে। তবে ইন্টারপোলের মুখপাত্র এই বিষয়ে এখনও কোনো মন্তব্য জানাতে রাজি হননি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্টারপোলইন্টারপোল প্রধান নিখোঁজসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকায় আজ তাপমাত্রা বাড়তে পারে

এপ্রিল ২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার অবনতি, স্পেনকে সরিয়ে শীর্ষে ফ্রান্স, বাংলাদেশ কোথায়?

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সিলেটে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি বিক্রি বন্ধ

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্চে রেমিট্যান্সে রেকর্ড, প্রবৃদ্ধি প্রায় ১৪ শতাংশ

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT