চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বৌদ্ধ সংখ্যালঘু নিধন করছে মিয়ানমার সেনাবাহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ২৯, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এবার বৌদ্ধ সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতনের অভিযোগ আনা হয়েছে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ, রাখাইনে সংখ্যালঘু বৌদ্ধদের সঙ্গে যুদ্ধাপরাধ করছে সেনাবাহিনী।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন এক প্রতিবেদনে মিয়ানমার সেনাবহিনীর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

সেনাবাহিনীর ‍বিরুদ্ধে অ্যামনেস্টির অভিযোগ, সেনাবাহিনী সংখ্যালঘু গেরিলাদের বিরুদ্ধে অভিযানের নামে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন এবং গণগ্রেপ্তার চালিয়েছে।

Banglabid

তবে সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে।

এর আগে ২০১৭ সালে রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনী ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়। তখন নির্যাতনের শিকার হয়ে সাত লাখের বেশি রোহিঙ্গা মুসলিম দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।

এবার বিদ্রোহী আরাকান আর্মিদের ‘নির্মূলে’ সরকারি নির্দেশনার পর নতুন করে পশ্চিম রাখাইনে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। এই অঞ্চল কয়েকটি সংখ্যালঘু গোষ্ঠীর আবাসস্থল, এর মধ্যে ব্যাপক সংখ্যায় বৌদ্ধ জনগোষ্ঠী রয়েছে।

Reneta

বুধবারের এই প্রতিবেদনে অ্যামনেস্টি জানায়, নির্বিচার হামলায় বেসামরিক লোকজন হতাহতের ঘটনা ঘটেছে। নির্যাতনে শিকার লোকজন, তাদের ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে অ্যামনেস্টি এই প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে তারা হামলায় ১৪ জন নিহত এবং ২৯ জনের বেশি মানুষ আহত হওয়ার নথি  সংযুক্ত করেছে।  

যদিও সেনাবাহিনী গত মাসে ছয়জনকে হত্যার কথা স্বীকার করে জানিয়েছে, ওই ছয়জন সেনাবাহিনীর অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করে।

তবে সেনাবাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল, জ মিন তুন অ্যামনেস্টির এসব অভিযোগ অস্বীকার করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামনেস্টি ইন্টারন্যশনালমিয়ানমারসংখ্যালঘু নির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাইকোর্টে ওসি মোয়াজ্জেমের আগাম জামিনের আবেদন

পরবর্তী

আত্মীয়তার সম্পর্ক রক্ষা: ইসলামী সৌন্দর্য্যের অন্যতম উপাদান

পরবর্তী

আত্মীয়তার সম্পর্ক রক্ষা: ইসলামী সৌন্দর্য্যের অন্যতম উপাদান

‘নোলক’-এর পরিচালক কে, জানা যাবে ঈদের পর

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT