চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ‘বন্দুকযুদ্ধে’ আরেক সৌদি প্রিন্স নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হেলিকপ্টার দুর্ঘটনায় সোমবার সাবেক যুবরাজ মুকরিন বিন আবদুল আজিজ আল সৌদের ছেলে মনসুর বিন মুকরিনের মৃত্যুর পর ২৪ ঘণ্টা না পেরোতেই আরেক সৌদি রাজপুত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।

৪৪ বছর বয়সী প্রিন্স আবদুল আজিজ ছিলেন বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ আল সৌদের সবচেয়ে ছোট ছেলে।

সাবেক এফবিআই কর্মকর্তা আলী এইচ সুফান এক টুইটবার্তায় সোমবার প্রিন্স আবদুল আজিজের মৃত্যুর তথ্য জানান। এরপর আরও কয়েকটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে মৃত্যুর খবর প্রকাশ করলে এই খবর ছড়িয়ে পড়তে থাকে।

Banglabid

আলইতহাদ নিউজের বরাতে ইন্ডিয়া টুডে, এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তান, পাকিস্তান টুডেসহ ভারত ও পাকিস্তানের কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে নবগঠিত এক দুর্নীতি দমন কমিটি দুর্নীতির দায়ে রোববার ১১ রাজপুত্র, ৪ বর্তমান মন্ত্রী এবং ২০-২৫ জন সাবেক মন্ত্রীকে আটক করে। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়, আবদুল আজিজ গ্রেপ্তার হওয়া রাজপুত্রদের একজন। গ্রেপ্তার চেষ্টা ঠেকানোর জন্য হঠাৎ শুরু হওয়া বন্দুকযুদ্ধে তিনি আহত হন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Abdul Aziz is confirmed dead. He was 44 years old. Earlier, Mansour son of the former crown prince Muqrin was also declared dead. https://t.co/IsUyU896o4

— Ali H. Soufan (@Ali_H_Soufan) November 5, 2017

Reneta

কিছু সংবাদমাধ্যম আবার বলেছে, হাসপাতালে নেয়ার আগেই গোলাগুলিতে মারা যান তিনি।

সৌদির আল-মাসদার নিউজ নেটওয়ার্ক সবার আগে প্রিন্স আবদুল আজিজের মৃত্যু সংবাদ প্রকাশ করলেও কিছুক্ষণ পর সেটি সরিয়ে নেয়। দ্য দুরান নিউজ পোর্টাল অবশ্য বন্দুকযুদ্ধের কথা না বলে জানিয়েছে, গ্রেপ্তারের চেষ্টা চলাকালে মৃত্যু হয় আবদুল আজিজের।

তবে এখন পর্যন্ত সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ, রাষ্ট্রীয় টিভি চ্যানেল বা সৌদিসহ মধ্যপ্রাচ্যের সুপরিচিত কোনো গণমাধ্যম আবদুল আজিজের মৃ্ত্যুর খবর প্রচার করেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘টাইগার জিন্দা হ্যায়’ এর বহু প্রতীক্ষিত ট্রেইলার প্রকাশ

পরবর্তী

প্যারাডাইস পেপারস: এখন পর্যন্ত আমরা যা জানি

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারাডাইস পেপারস: এখন পর্যন্ত আমরা যা জানি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আসুন ক্রিকেট খেলি, ক্রিকেট যেন আমাদের নিয়ে না খেলে!

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT