চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এবার প্রধান বিচারপতি সরকারের দুঃশাসনের শিকার’

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১২:৩০ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
জনতার সমাবেশে বক্তারা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির আজ বড় দুঃসময় চলছে মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজ স্বয়ং প্রধান বিচারপতি সরকারের দুঃশাসনের শিকার হলো। একটি রায় সরকারের বিরুদ্ধে গেল বলে আজ প্রধান বিচারপতিকে চরম মূল্য দিতে হয়েছে। এই দুঃশাসনকে সমর্থন দিলে একদিন ঠিক একই মূল্য দিতে হবে বাকি বিচারপতিদেরও।

শুক্রবার সকালে কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান অপহরণের প্রতিবাদ ও সন্ধানের দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ বলেন, দেশের এই দুঃসময় শুরু হয় কয়েক বছর আগে থেকে। দেশে গুম-খুনের রাজনীতির মধ্য দিয়ে। আমরা আশা করেছিলাম রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আমাদের প্রধানমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পাবেন। কিন্তু নোবেল কমিটি যখন দেশে গুম খুনের তালিকা দেখল তখন মনে হচ্ছে তা আর পাওয়া হলো না! আমরা মর্মাহত!

Banglabid

তিনি প্রধানমন্ত্রীকে আহ্বান করে বলেন, দেশে এসে গুম হওয়া মানুষগুলো জনসম্মুখে আনুন। মানুষের শান্তি ফিরিয়ে আনুন।

মানববন্ধনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী বলেন, দেশের প্রধান বিচারপতি আজ সরকারের ক্রোধের শিকার। গতকাল তিনি সস্ত্রীক ঢাকেশ্বরী মন্দিরে লক্ষ্মী পূজা দিতে গেছেন। আইনমন্ত্রী মিথ্যাচার করেছেন। এখানে প্রধাবন বিচারপতির অসুস্থতা নয়, সরকারের ক্ষোভের শিকার।

রিজভী আশঙ্কা করে বলেন, প্রধান বিচারপতির ওপরে আরেকজন সুপ্রিম শক্তি নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শাসন করতে চান সবকিছু। তাকে নামাতে হবে তীব্র আন্দোলনের মাধ্যমে। এই দুঃশাসনের পতন ঘটাতে হবে।

Reneta

মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মুহাম্মদ ইবরাহিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সামরিক বিমানে রোনালদোদের এন্ডোরা যাত্রা

পরবর্তী

মনোবিজ্ঞানী হতে চেয়েছিলেন প্যারিস জ্যাকসন

পরবর্তী
প্যারিস জ্যাকসন

মনোবিজ্ঞানী হতে চেয়েছিলেন প্যারিস জ্যাকসন

হেমা মালিনী এক নারীর ছবি, গম্ভীর মুখাবয়ব সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণ ভেবে ইমিটেশনের গহনা চুরি গেল হেমা মালিনীর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT