চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার আগস্টে তাহসান আর মিথিলার কোথাও যাওয়া হবে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৭
বিনোদন
A A
মিথিলা ও তাহসান

মিথিলা ও তাহসান

তাহসান ও মিথিলা দম্পতি মধুচন্দ্রিমায় গিয়েছিলেন ২০০৬ সালের ১৯ আগস্ট। বিয়ের ১৬ দিন পর। তাহসান জানালেন, ওই বছর তারা গিয়েছিলেন মালয়েশিয়ায়, লাঙ্কাউইতে। এর পর থেকে প্রতি বছর অগাস্ট মাসের এই সময়টাতে তারা কোথাও না কোথাও বেড়াতে গিয়েছেন।

মিথিলা জানালেন, এ পর্যন্ত অনেক জায়গায় গিয়েছেন—থাইল্যান্ডের ব্যাঙ্কক, পুকেট, পাতায়া, ফিফি। যুক্তরাষ্ট্রের লাসভেগাস আর ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ডে। কক্সবাজারেও গিয়েছেন।

শুরুর দিকে তারা বেড়াতে গিয়েছেন দুজন একসঙ্গে। এরপর গিয়েছেন মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে।

Banglabid

৩ আগস্ট আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু এবার এই তারকা দম্পতি একসঙ্গে কোথাও বেড়াতে যাবেন না। এরই মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক বার্তার মাধ্যমে তারা যৌথভাবে জানিয়েছেন, ‘বেশ কয়েকমাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক ।’

চমৎ​কার দম্পতি ছিলেন তারা দুজন। পর্দায় কিংবা অনুষ্ঠানের মঞ্চে তাদের দেখে মুগ্ধ না হয়ে উপায় ছিল না। দুজনের ব্যক্তিত্বই ছিল আলাদা। অনেকের মতো নয়। তবে অনেক দিন থেকে শোনা যাচ্ছিল, তারা আর একসঙ্গে থাকছেন না। তা নিয়ে কেউই কিছু বলতে চাননি।

Reneta

পাঠক চলুন ফিরে যাওয়া যাক তাহসান আর মিথিলার সেই মধুর দিনগুলোতে। এই তারকা দম্পতি একসঙ্গে ২৬ পর্বের একটি গেম শো উপস্থাপনা করেন। নাম ‘হানিমুন’। একসঙ্গে উপস্থাপনা করেছেন টিভির আরও নানা অনুষ্ঠান। নাটকেও অভিনয় করেছেন। তাহসানের সুরে গান গেয়েছেন মিথিলা।

কেমন ছিল তাহসান আর মিথিলার শুরু দিকের গল্প?

প্রেম হওয়ার পর বিয়ের আগে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বাসার দরজায় ফুল রেখে এসে মিথিলাকে ফোন করতেন তাহসান। তখন তারা দুজনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

মিথিলার এক বন্ধু তার ছোট ভাইয়ের জন্য তাহসানের অটোগ্রাফ নিতে যাচ্ছে। তাকে সঙ্গ দেওয়ার জন্যই তাহসানের বাসায় যান মিথিলা। তখনই তাদের পরিচয়। এরপর মিথিলার কাছে চিঠি লেখেন তাহসান। পরিচয়ের পরদিন তাহসান চিঠি নিয়ে কলাভবনের প্রথম গেটের সামনে অপেক্ষা করছিলেন। এক সময় মিথিলার সামনে পড়ে যান। মিথিলা কথা বললেন।

তাহসান অনুরোধ করেন, ‘চলো হাঁটতে হাঁটতে কথা বলি।’ হাঁটতে হাঁটতে অনেক কথা হল। এক পর্যায়ে তাহসান সাহস করে মিথিলার হাতে গুঁজে দিলেন চিঠি। তাতে লেখা ছিল, ‘Some call it love at first sight, some call it infatution. I just ignore it.’ মনে মনে তাহসানকে পছন্দ করেছিলেন মিথিলাও। তিনি চিঠির উত্তর দিয়েছিলেন মুঠোফোন বার্তায়। এর প্রথম বাক্য ছিল, ‘অ্যাই, এটা কী লিখেছ?’

মিথিলার জন্য তখন তাহসান গান লিখেছিলেন। তাহসানের সুরে গান গেয়েছিলেন মিথিলা। গানের রেকর্ডিং ও অনুশীলনের মধ্য দিয়ে কখন আট ঘণ্টা সময় পার হয়ে যেত, টেরই পেতেন না।

কিন্তু বিয়ের ১১ বছর পর আজ তাদের দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাহসানমিথিলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিকুনগুনিয়া নিয়ে যত প্রশ্ন আর উত্তর

পরবর্তী

শ্যামলীর হোটেল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণীর মৃত্যু

পরবর্তী
শ্যামলী-তরুণী

শ্যামলীর হোটেল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণীর মৃত্যু

ভারি বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেটে পাহাড় ধসের আশঙ্কা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT