চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপারে সিঁথি ওপারে সবাই

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১১:১০ অপরাহ্ণ ০২, মে ২০১৭
বিনোদন
A A
সিঁথি সাহা

সিঁথি সাহা

সিঁথি সাহা প্রথমবারের মত কোনো মিউজিক ভিডিও জন্য গান করেছেন। ‘আমি তোমাকে চাই’ শিরোনামের এই গানের ভিডিও তৈরি হয়েছে। জি-সিরিজের প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে তৈরি এই গানের কথা লেখা, সুর করা এবং ভিডিও তৈরি— সবই করা হয়েছে কলকাতায়। গানের কথা লিখেছেন কলকাতার কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ঋক বসু।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ছিল এই ভিডিও গানের প্রকাশনা অনুষ্ঠান। আমব্রিনের উপস্থাপনায় ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্চে অনুষ্ঠিত হয় এই প্রকাশনা। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, ইন্দ্রদীপ দাশগুপ্ত, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, কণ্ঠশিল্পী মেহরিন, ফুয়াদ নাসের বাবু, জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া।

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘সিঁথির গানের শখ ছোটবেলা থেকেই। গানের প্রতি যে নেশাটা থাকা দরকার, সেটা পুরোপুরিই আছে। আমি তার সংগীত ক্যারিয়ারের সাফল্য কামনা করছি।’

প্রকাশনা অনুষ্ঠানে বাঁ থেকে ইন্দ্রদীপ দাশগুপ্ত, সিঁথি সাহা, মেহরীন, ফুয়াদ নাসের বাবু, আমব্রিন ও গিয়াস উদ্দিন সেলিম
Banglabid

ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, ‘সিঁথির মাধ্যমে এই প্রথম বাংলাদেশের কোনো গানে কাজ করেছি। গানটি অনেক পরিশ্রম করে গেয়েছে সিঁথি। মিউজিক ভিডিওটা করতেও তার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। পরিশ্রমের এ ফসল নিশ্চয় ভালো হবে, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

মেহরীন বলেন, ‘চমৎকার একটা কম্পোজিশনের গান এটি। আশা করছি তার গানটি ভালভাবেই গ্রহণ করবে।’

সিঁথি বলেন, ‘এই গানের ভিডিও শুটিং করেছি এপ্রিলের মাঝামাঝি কলকাতার বিভিন্ন লোকেশনে। আর ‘বোঝে না সে বোঝে না’ ছবির গানগুলো শোনার পর থেকেই আমি ইন্দ্রদীপ দাশগুপ্তর ভীষণ ফ্যান। পাশাপাশি শ্রীজাতর লেখারও ভক্ত। আমি তাদের সঙ্গে একটা গান করতে চেয়েছিলাম। সেই ভেবে ফেসবুকে আমি ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গে যোগাযোগ করি। আমার গান শোনার পর তিনিও রাজি হন। এরপর এই গানটা তিনি আমার জন্য করেছেন।’

Reneta

‘আমি তোমাকে চাই’ গানের ভিডিওর টিজার :

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিঁথি সাহা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশের চাপেও নতিস্বীকার করেনি নিহত সানার পরিবার

পরবর্তী

টাঙ্গাইলে ৫ ভুয়া আয়কর কর্মকর্তা আটক 

পরবর্তী

টাঙ্গাইলে ৫ ভুয়া আয়কর কর্মকর্তা আটক 

নতুন চুক্তিতে তাসকিন-সৈকত-মিরাজ, বাদ নাসির

সর্বশেষ

ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT