চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৩:১১ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
অর্থনীতি
A A
এনআরবি ব্যাংক-এমডি অপসারণ

অবশেষে প্রবাসীদের কল্যাণে প্রতিষ্ঠিত হওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে ঋণ সংক্রান্ত অনিয়ম এবং দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানান।

শুভঙ্কর সাহা জানিয়েছেন, বুধবার এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা মোতাবেক দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করা হয়েছে। আগামী দু’বছর তিনি অন্য কোন ব্যাংকের এমডি হতে পারবেন না বলেও উল্লেখ করা হয় চিঠিতে।

Banglabid

শুভঙ্কর সাহা আরও বলেন, ‘এখন তিনি চাইলে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে আপিল করতে পারবেন।’

এ বিষয়ে জানতে চেয়ে এনআরবি কর্মাশিয়াল ব্যাংকের এমডি দেওয়ান মুজিবুর রহমানকে ফোন করা হলে তিনি চ্যানেল আই অনলাইনকে ‘এ বিষয়ে আমি এখন কথা বলতে চাই না’ বলে ফোনের লাইন কেটে দেন। একটু পর একই কথা বলে ক্ষুদেবার্তাও পাঠান তিনি।

গত ২৯ অক্টোবর বেসরকারি খাতের এনআরবি কমার্শিয়াল ব্যাংকের অনিয়মের ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটি। ওইদিন ব্যাংকটির ঋণ অনিয়মের ঘটনা শিউরে ওঠার মতো এবং আর্থিক খাতকে ঝুঁকিতে ফেলেছে বলে মন্তব্য করেছিলেন কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক। সার্বিক অনিয়মের বিষয়ে অধিকতর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ডিসেম্বরের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছিল কমিটি।

Reneta

ওই সময় আরও বলা হয়, নানা অনিয়মের কারণে ব্যাংকটির খেলাপি ঋণ হু হু করে বেড়ে ১৯২ কোটি টাকা হয়েছে, যা মোট ঋণের ৪ দশমিক ৯৫ শতাংশ। খেলাপি ঋণে নতুন ব্যাংকগুলোর মধ্যে ফারমার্স ব্যাংকের পরই ব্যাংকটির অবস্থান। গত বছরের ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল ১৯ কোটি টাকা। গত জুনে বেড়ে ১৭২ কোটি টাকা হয়। কার্যক্রম শুরুর কিছুদিনের মধ্যে ব্যাংকটির পরিচালকদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, ঋণ বিতরণে অনিয়ম ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতি দেখা দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনআরবি কমার্শিয়াল ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি কি আবারও সহিংসতা চায়?: ওবায়দুল কাদের

পরবর্তী

শাকিবের বিয়ে ১৬ মার্চ অপুর ১৮ এপ্রিল, কে ঠিক?

পরবর্তী
চ্যানেল আই অনলাইন- অপু বিশ্বাস ও শাকিব খান

শাকিবের বিয়ে ১৬ মার্চ অপুর ১৮ এপ্রিল, কে ঠিক?

শাম্মী হত্যা মামলার তদন্তে পিবিআই

সর্বশেষ

ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT