চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের বিয়ে ১৬ মার্চ অপুর ১৮ এপ্রিল, কে ঠিক?

সারারা মুশাররাত তূর্ণাসারারা মুশাররাত তূর্ণা
৩:২০ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- অপু বিশ্বাস ও শাকিব খান

চ্যানেল আই অনলাইন- অপু বিশ্বাস ও শাকিব খান

শিরোনাম দেখে চমকে যাওয়াটাই স্বাভাবিক। গত কয়েকদিন ধরে দেশবাসীর অন্যতম আলোচনার বিষয় ঢালিউডের পর্দা ও বাস্তব জীবনের জুটি অপু-শাকিবের ডিভোর্স। এবার সবার মনে নতুন দ্বিধার জন্ম নিচ্ছে তাঁদের বিয়ের তারিখ নিয়ে। ২০১৭ এর ১০ এপ্রিল ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে টেলিভিশন চ্যানেলে লাইভে এসে শাকিবের সঙ্গে প্রেম, বিয়ে ও তাদের সন্তান হওয়ার পুরো ঘটনা বর্ণনা করেন অপু বিশ্বাস। তখন সেই ঘটনা হয়ে ওঠে টক অব দ্য টাউন।

অপু বিশ্বাস সেই অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত জায়গায় বলে এসেছেন তাদের বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল, শুক্রবার। বিয়ের স্থান ছিল শাকিবের বাসা, যেখানে সাক্ষী ছিলেন অপুর মেঝ বোন, শাকিবের চাচাত ভাই এবং উকিল বাবা ছিলেন প্রযোজনা ব্যবস্থাপক মামুনুজ্জামান মামুন । সম্প্রতি চ্যানেল আই এর ‘সাময়িকী’ অনুষ্ঠানেও তিনি এই তথ্যই দিয়েছেন।

কিন্তু, গত প্রায় নয় মাস ধরে দেয়া অপুর এই তথ্যের সাথে ভিন্নতা দেখা যাচ্ছে শাকিব খানের ডিভোর্সের অনুমতি পত্রে। চ্যানেল আই অনলাইনের হাতে আসা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বরাবর শাকিবের ডিভোর্স দেয়ার অনুমতি পত্রটিতে দেখা যায়, শাকিব বলছেন ২০০৮ সালের ১৬ মার্চ তিনি অপু বিশ্বাসকে মুসলিম শরিয়াহ মোতাবেক বিয়ে করেছেন।

চ্যানেল আই অনলাইন- শাকিবের দেয়া ডিভোর্সের অনুমতি পত্র
শাকিবের দেয়া ডিভোর্সের অনুমতি পত্র

তাহলে কে ঠিক? এতদিন ধরে গণমাধ্যমকে বলে ১৮ এপ্রিল বিয়ের তারিখ বলা অপু কী মিথ্যার আশ্রয় নিয়েছিলেন? নাকি নিজের বিয়ের তারিখটিও আসলে ভুলে গেছেন শাকিব খান? সিটি কর্পোরেশনের কাছে দেয়া আবেদন পত্রে কি আসলেই ভুল লিখেছেন শাকিব? এমন প্রশ্ন এখন ভিড় করছে শাকিব-অপুর ভক্ত, দর্শক ও দেশের জনগণের মনে। একের পর এক ঘটনার বেড়াজালে শেষ পর্যন্ত বিয়ের তারিখ নিয়েও তৈরি হয়েছে সংশয়। পর্দার জুটি বাস্তবেও যেন ক্রমাগত সিনেমার গল্প বুনে যাচ্ছেন নিজেদের জীবন নিয়ে।

চ্যানেল আই এর ‘সাময়িকী’ অনুষ্ঠানে বিয়ের তারিখের ব্যাপারে অপুর দেয়া তথ্যের লিংক:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT