জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবারও সহিংসতার পথে হাঁটবে বলে শঙ্কা প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন: গতকাল রাজপথে ভাঙচুর হয়েছে। এর মধ্যমে তারা কি ইঙ্গিত দিচ্ছে? তারা কি আবারও সহিংসতা চায়?
বুধবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপি যদি আবারও সহিংসতার পথ বেছে নেয়; সরকার কি ব্যবস্থা নেবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন: পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি যেমন হবে, জবাবটাও তেমন হবে।
ওই বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অভিযোগ করে বলেছেন: নিজের পক্ষে রায় নিতে বেগম জিয়ার দল রাস্তায় গাড়ি ভাঙচুর করছে।
“তবে, রাস্তায় গন্ডগোল করে আদালতকে বস করা যাবেনা। কোন চক্রান্তে লাভ হবে না, জনগনের রায়ই হবে চুড়ান্ত রায়।”
আন্দোলন করে ব্যর্থ হয়ে বিএনপি সহিংসতা করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন: তারা অভিযোগ করছে,’পুলিশ বাধা নিয়েছে বলে, ভাঙচুর করেছে।’ কিন্তু, যাদের গাড়ি ভাঙ্গা হলো তাদের কি অপরাধ ছিলো? আমার মনে হচ্ছে আন্দোলন করতে ব্যর্থ হয়ে বিএনপি আবারও সহিংসতার পথে হাঁটছে।
আগাম নির্বাচন নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন: আগাম নির্বাচনের কোন সম্ভবনা নেই। তবে, দু-তিন মাস পরেও যদি নির্বাচন হয় আওয়ামী লীগ প্রস্তত রয়েছে।
বিজয়ের মাস ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের কথা জানালেন সেতুমন্ত্রী।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে পরিবারকে প্রাধান্য না দিয়ে জিততে পারবে এমন প্রার্থীকেই মনোনয়ন দেবে আওয়ামী লীগ বলে জানান তিনি।







