চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাম্মী হত্যা মামলার তদন্তে পিবিআই

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৩:৩৭ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
আদালত
A A

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে দিয়ে রাজধানীর কল্যাণপুরে গৃহবধূ শাম্মী হত্যা মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সেই সঙ্গে লাশের  ময়নাতদন্ত  প্রতিবেদনের ওপর বিচারিক আদালতে  মতামত দিতে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠনের জন্য ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের প্রতি নির্দেশ দেওয়া  হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  বুধবার এসংক্রান্ত রুল নিষ্পত্তি করে  রায় দেন।

আদালতে  রাষ্ট্রপক্ষে  ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। আর শাম্মীর মামলার তদন্ত সংক্রান্ত  খবর নজরে আনা আইনজীবী খুরশীদ আলম খান ।

গত ২১ নভেম্বর এই মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নওশের আলী ও ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদকে ৩ ডিসেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।  এরপর  এই দুই কর্মকর্তা আদালতে হাজির  হয়ে তাদের বক্তব্য  উপস্থাপন করেন। এরপর আদালত ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে  রায়ের জন্য আজকের দিন  ধার্য করেন।

গত ৫ অক্টোবর ‘মাকে বাবা অনেক কষ্ট দিয়ে মেরেছে’ শিরোনামে গৃহবধূ শাম্মী হত্যা মামলা নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়।  প্রতিবেদনে  মামলার তদন্ত নিয়ে থানা পুলিশের  গড়িমসির অভিযোগের কথা বলা হয়।

Reneta

এরপর পত্রিকার এই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশীদ আলম খান। পরবর্তীতে  হাইকোর্ট  এবিষয়ে স্বতঃপ্রণোদিত রুল  জারি করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা মেডিকেল কলেজপিবিআইহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT