চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এতো মানুষের জানাযা সেবারই প্রথম পড়িয়েছি আর কেঁদেছি’

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৫:০৫ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

পাঁচ বছর আগে ১৬ দিন ধরে রানা প্লাজায় নিহত ২৯১ জনের মরদেহ দাফন করা হয়েছিল জুরাইন কবরস্থানে। সেদিন কবরস্থানের ইনচার্জ হিসেবে সেসব মরদেহের জানাযা, দাফন এবং দোয়া পরিচালনা করেছিলেন মোহাম্মদ শোয়াইব হোসেন। 

চ্যানেল আই অনলাইনের কাছে তিনি তুলে ধরেছেন ২০১৩ সালের সেই দুঃসহ বেদনা ভরা দিনগুলোর কথা।

মঙ্গলবার জুরাইন কবরস্থানে গিয়ে দেখা গেলো; দুই সারিতে কবর দেয়া সেইসব নিহত কোনো নাম ফলক নেই। কাশফুলের মতো ছোট ছোট ঘাসফুলে ঢেকে আছে জায়গাটি। কংক্রিটে চাপা পড়ে থেতলে যাওয়া ‘ফুলগুলোকে’ স্মরণ করে সকাল থেকে নানা শ্রমিক ও পেশাজীবী সংগঠনের দেয়া ফুলগুলো কড়া রোদেও তাজা রয়েছে। মাইকে ভেসে আসছে কোরআন তিলাওয়াতের শব্দ।

Banglabid

কবরগুলোর ওপরে দেয়া কালো ব্যানার এবং নানা সংগঠনের টাঙানো ব্যানারগুলো জানান দিচ্ছে ভয়াবহ সেই দুর্ঘটনার পর পার হয়ে গেছে পাঁচটি বছর। দেশ শোক-বিভীষিকা কাটিয়ে পিষে যাওয়া পোশাক শ্রমিকদের ভুলতে বসলেও ২৯১ জনের জানাযা দেয়া, দাফন করা মানুষ সেই দিনগুলোর কথা ভুলতে পারেন না।
মোহাম্মদ শোয়াইব হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, এতো মানুষের জানাযা, দাফনের সময় কবরস্থানের দায়িত্বে থাকা মানুষরা কান্না আটকে রাখতে পারেননি জানিয়ে তিনি বলেন: মে মাসের ৫ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে ২৯১ জনের মরদেহ এখানে দাফন করেছিলাম আমরা।  সবারই জানাযা, দাফন এবং তাদের জন্য দোয়া করা হয়েছে এখানেই।  একবার ৪০টি, ২০টি করে মরদেহ আসছে। এতো মানুষের এসঙ্গে জানাযা আগে পড়াইনি।  আমি কান্না আটকে রাখতে পারিনি।

আজ স্বজনদের কেউ এখানে এসেছেন কিনা এমন খোঁজ করছিলেন সংবাদকর্মীরা। অবশেষে একজনের দেখা মিললো। রানা প্লাজার চতুর্থ তলায় কাজ করা নাতিন হেলেনা এখানেই শায়িত আছে বলে বিশ্বাস করেন বৃদ্ধা হাজেরা খাতুন। তবে নাতিনের কবর কোথায় তার সঠিক স্থানটি মনে করতে পারেন না হাজেরা।

জামালপুর থেকে সাভারে এসে রানা প্লাজায় কাজ নিয়েছিলো তার নাতিন। নাতিনকে ছাড়াও ওই ট্র্যাজেডিতে নাতির স্ত্রী সুলতানা পারভীনও নিহত হন বলে জানান তিনি। তবে পারভীনকে এখানে কবর দেয়া হয়নি।

Reneta

শ্রমিক সংগঠনগুলো সকালেই নিহতদের কবরে পুষ্পাঞ্জলি দিয়ে ওই ট্র্যাজেডির জন্য দায়ীদের বিচার এবং হতাহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণের দাবি জানিয়ে কবরস্থান থেকে চলে যাওয়ার কয়েক ঘণ্টা পর দুপুর ১২টা ১৫ মিনিটে নিহতদের কবরে পুষ্পাঞ্জলি দিতে আসেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র নেতারা। পুষ্পাঞ্জলি অর্পণের পর দোয়া পাঠ এবং মোনাজাত করেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুরাইন কবরস্থানপোশাক শ্রমিকরানা প্লাজালিড নিউজ
শেয়ারTweetPin4
পূর্ববর্তী

প্রকৃত দোষীদের আড়াল করতেই গুজব: ঢাবি শিক্ষক সমিতি

পরবর্তী

দুবাইয়ের শ্রমিক থেকে বাংলাদেশের ক্রিকেটে

পরবর্তী

দুবাইয়ের শ্রমিক থেকে বাংলাদেশের ক্রিকেটে

এই ‘রদ্রিগেজ’কে দেখলে রিয়ালের জ্বালা বাড়বেই

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT