চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন থেকে ফেসবুকেও পাওয়া যাবে চাকরির খোঁজ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১২:১৩ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

কর্মসংস্থানসহ পেশাগত সম্পর্ক তৈরির ক্ষেত্রে সুপরিচিত এক যোগাযোগ মাধ্যমের নাম লিংকডইন। বিভিন্ন পেশার লোকজনকে নিজের নেটওয়ার্কে যুক্ত করে তাদের সঙ্গে পেশাগত যোগাযোগ রাখা, নিজের যোগ্যতাকে তুলে ধরা এবং নিজের ও অন্যের জন্য ভালো চাকরির সুযোগ তৈরি করার জন্য লিংডইন অতুলনীয় একটি ওয়েবসাইট।

কিন্তু এবার সেই লিংকডইনকে টেক্কা দিতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ওয়েবসাইটটির হোমপেজে ‘জবস’ নামে নতুন একটি ট্যাব যুক্ত হতে যাচ্ছে যেখানে চাকরিদাতারা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারবে। আবার চাকরিপ্রার্থীরা সেখান থেকে পছন্দের চাকরিটি খুঁজে আবেদন করতে পারবে। ইতোমধ্যে কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে সেবাটি চালু করেছে ফেসবুক।

এক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলে দেয়া তথ্য থেকেই নিয়মিত তার চাকরির জন্য নির্ধারিত জীবনবৃত্তান্তে তথ্য যোগ হতে থাকবে। পছন্দের পদটিতে আবেদন করার জন্য প্রার্থীকে শুধু বিজ্ঞপ্তি দেয়া পেজের ইনবক্সে মেসেজ আকারে আবেদন করতে হবে। নেই আলাদা কোনো অ্যাকাউন্ট খুলে আবেদন করার ঝামেলা। অপশন সিলেক্ট করে রাখলে হোমপেজেই নিয়মিত পছন্দের চাকরিগুলোর বিজ্ঞাপন চলে আসতে থাকবে।facebook-jobs2

Banglabid

ফেসবুক লিংকডইনের চেয়ে বিশ্বব্যাপী বেশি জনপ্রিয়। আর এই সুবিধাগুলো পেলে ব্যবহারকারীদের কাছে চাকরির জন্য ফেসবুকই বেশি পছন্দের হয়ে উঠবে। আবার চাকরিদাতাদের অনেকেই বিভিন্নভাবে এখনই বিজ্ঞাপন দিয়ে চলেছেন এই সামাজিক মাধ্যমটিতে। সুতরাং জবস ক্যাটেগরি চালু হলে তারা অর্থের বিনিময়ে বিজ্ঞাপন দিতেই পিছপা হবেন না।

পরীক্ষা সফল হলে খুব শিগগিরই সবার জন্য ‘জবস’ চালু করা হবে বলে জানিয়েছে ফেসবুক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকলিংকডইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনেক খামারি কবুতর পালন করে স্বাবলম্বী

পরবর্তী

বাবা-মায়ের অনুমতি ছাড়া শিশুদের কেনাকাটার অর্থ ফেরত দেবে অ্যামাজন

পরবর্তী

বাবা-মায়ের অনুমতি ছাড়া শিশুদের কেনাকাটার অর্থ ফেরত দেবে অ্যামাজন

ফুটবলে ক্যারিয়ার গড়তে জার্মান ক্লাবে তালিম নিচ্ছেন উসাইন বােল্ট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT