চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন আমাদের লক্ষ্য এসডিজি অর্জন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: বিশ্বের যেসব দেশ এমডিজি সাফল্য অর্জন করেছে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। এখন আমাদের লক্ষ্য এসডিজি অর্জন করা। লক্ষ্য পূরণ করতে হলে এসডিজির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে খাতগুলো রয়েছে সেগুলোতে সাফল্য অর্জন করতে হবে।

তিনি বলেন: আমাদের এ প্রকল্পগুলো একটা আরেকটার পরিপূরক হিসেবে কাজ করছে। এসব লক্ষ্য অর্জনে আমরা পথ প্রদর্শকের কাজ করি। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব সেই লক্ষ্য অর্জনে দায়িত্বের সাথে কাজ করা।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন: ৯৬ সালে যখন ক্ষমতায় আসি তখনই বাংলাদেশের জনগণ বুঝেছিল আমরা জনগণের সেবক। এর ৮ বছর পর ২০০৯ সালে আবার আমরা সরকার গঠন করি। তারপর থেকে আমাদের প্রচেষ্টা দ্রুততম সময়ে কীভাবে দেশের উন্নতি করা যায়। এরপর থেকে নিতে শুরু করি উন্নয়নের দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদী পরিকল্পনা।

‘২০০১ এ যখন ক্ষমতায় আসতে পারিনি তখন অর্জনগুলো কীভাবে ধ্বংস হয়ে গেছে তা আমরা প্রত্যক্ষ করেছি। তার যেন পুনরাবৃত্তি হতে না পারে সেই লক্ষ্যে আমরা কাজ করবো। একেবারে উঁচু পর্যায় থেকে শেষ পর্যায় পর্যন্ত কাজ পর্যবেক্ষণের ব্যবস্থা করেছি আমরা। এ বিষয়ে আমরা সাফল্য অর্জন করেছি’, বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন: আমাদের রাজনীতির লক্ষ্য ক্ষমতায় বসে ক্ষমতা ভোগ করা নয়, দেশের মানুষের সেবা করা। জাতির পিতা বেঁচে থাকলে ১০ বছরের মধ্যে বাংলাদেশ সমৃদ্ধ দেশে পরিণত হত।

প্রধানমন্ত্রী বলেন: যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল তাদের আমরা উপযুক্ত জবাব দিতে পেরেছি। আমরা বলি, বাংলাদেশ পারে, পারবে। এজন্য বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।

‘জাতির পিতা এদেশ স্বাধীন করে দিয়ে গেছেন। আর দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমাদের লক্ষ্য। বন্দীশালায় বসে আমি রচনা করেছিলাম ক্ষমতায় গেলে আমাদের কী কী করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন: এমডিজি বাস্তবায়নে যেমন দক্ষতা দেখিয়েছি। এসডিজি অর্জনেও তেমন দক্ষতা দেখাতে পারব। একটি মানুষও অশিক্ষিত থাকবে না, গৃহহারা থাকবে না। স্বাস্থ্যসেবা বঞ্চিত হবে না, ক্ষুধায় কষ্ট পাবে না।’

ট্যাগ: এমডিজিএসডিজিপ্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১০ দিন পর খাবার পেল সেই ১২ ক্ষুদে ফুটবলার

পরবর্তী

শেষ ষোলোর সেরা একাদশ

পরবর্তী

শেষ ষোলোর সেরা একাদশ

ভারত-শিক্ষক-কাটা মাথা

স্কুলশিক্ষককে হত্যা করে ছিন্ন মাথা নিয়ে পলাতক মানসিক রোগী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT