চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও হুমায়ূন আহমেদের ছায়া খোঁজেন রিয়াজ

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
১০:৪৭ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০১৬
বিনোদন, সাক্ষাতকার
A A

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার রিয়াজ তার ক্যারিয়ারের খুব অল্প সময়ে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্নেহধন্য হয়েছিলেন। তার বহু নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল নায়ক রিয়াজ। হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত সিনেমা ‘দুই দুয়ারী’র জন্য রিয়াজ পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

প্রিয় লেখকের সঙ্গে প্রথম কাজ করেই পুরস্কার পাওয়াটা ছিলো রিয়াজের জন্য অনেক আনন্দের ও গৌরবের। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে তার সঙ্গে কেটে যাওয়া স্মৃতিগুলো নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেছেন রিয়াজ।

হুমায়ূন আহমেদের সঙ্গে প্রথম দেখা
হুমায়ূন আহমেদ স্যারের সঙ্গে আমার প্রথম দেখা ‘দুই দুয়ারী’ সিনেমার কথা নিয়ে। স্যার আমাকে তার কাছে ডাকলেন, আমি গেলাম। স্যার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ছিলেন, এরপর বললেন ‘ঠিক আছে’। আমি ভয়ে ভয়ে স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার কী ঠিক আছে? স্যার বললেন, তুমি আমার ‘দুই দুয়ারী’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবে। কথাটি শুনে আমি কিছুক্ষণ চুপ ছিলাম।

Banglabid

হুমায়ূন আহমেদ সঙ্গে প্রথম শুটিং
‘দুই দুয়ারী’ সিনেমায় স্যারের সঙ্গে আমার প্রথম শুটিং। তবে আমার কারণে প্রথম শুটিংটি স্যার দিনের জায়গায় রাতে করতে হয়েছিলো। যেদিন আমাকে প্রথম শুটিং’র জন্য তিনি ডাকলেন, সেদিন আমার আরেকটি সিনেমার শুটিং ছিলো তাই আসতে পারছিলাম না। স্যারকে ফোন দিলাম বললাম, শিডিউলের কারণে আজ শুটিং’এ আসতে পারছি না।%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9cস্যার শুনে বললো, তুমি রাতে করতে পারবা। শুনে মনে মনে খুব খারাপ লাগলো  আমার কারণে তাকে কষ্ট দিবো আবার ভাবলাম স্যারে মুখের ওপর কথা বলা উচিত হবে না। তাই আমি বললাম, স্যার আপনি যদি পারেন তাহলে আমিও পারবো। কিন্তু সেদিন আমার শুটিং করার কোনো ইচ্ছে ছিলো না। স্যারকে শুধু না বলতে পারবো না বলে রাতে আমি নুহাশ পল্লী চলে গেলাম। কিন্তু নূহাশ পল্লী পৌঁছে সব উল্টে গেলো, সারারাত স্যারের সঙ্গে শুটিং করলাম।

হুমায়ূন আহমেদের সঙ্গে মজার স্মৃতি
হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করার সুবাদে হাজারো মজার স্মৃতি রয়েছে আমার জীবনে। আসলে কোনটা ছেড়ে কোনটা বলবো? এই মুহূর্তে কোনোটাই মনে পড়ছে না। তবে বলতে পারি স্যারের সঙ্গে যতক্ষণ সময় কাটাতাম, ততক্ষণ অনেক মজা হতো। অনেক সময় শুটিং বাদ দিয়ে আমাদের গান শোনাতেন, মজার মজার গল্প বলতেন।%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9c%e0%a7%a7

হুমায়ূন আহমেদের কাছে বকা খাওয়া
কাজ পারফেক্ট না হলে স্যার বকা দিতেন। বকাগুলো প্রায় সবসময়ই হতো খুব মিষ্টি। স্যারের বেশিরভাগ বকার ভাষা ছিলো, ‘ভালো হয়নি আবার ভালো করে করো’। হুমায়ূন আহমেদ খুব অভিমানী ছিলেন। পুরো বচ্চাদের মতো অভিমান করতেন। রাগ ও অভিমান নিয়ে তিনি খুব মজার মানুষ ছিলেন।

Reneta

হুমায়ূন আহমেদ নেই, তবুও তার গল্পে কাজ করার অনুভূতি
হুমায়ূন স্যারের মৃত্যুর পরে এখনও তার গল্প-উপন্যাসে কাজ করি। যখন তার গল্পে কাজ করি, এক ধরনের শূন্যতা ও হাহাকার কাজ করে আমার মধ্যে। শুটিং ইউনিটে কোনো প্রাণ খুঁজে পাই না। সব সময় তার ছায়া খোঁজার চেষ্টা করি। স্যারকে অনুভব করি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াজহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্পেন ও ইতালির বড় জয়, আটকে গেল বেলের ওয়েলস

পরবর্তী

ফাঁস হওয়া ফোনালাপে পরাজয়ে এফবিআই প্রধানকে দুষলেন হিলারি

পরবর্তী
ডোনাল্ড ট্রাম্প-হিলারি ক্লিনটন

ফাঁস হওয়া ফোনালাপে পরাজয়ে এফবিআই প্রধানকে দুষলেন হিলারি

নিষাদ-নিনিত এখনও ভাবে বাবা হুমায়ূন আশেপাশেই আছে: শাওন

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT