চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেন ও ইতালির বড় জয়, আটকে গেল বেলের ওয়েলস

রেজাউল করিমরেজাউল করিম
১০:১৩ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপীয় অঞ্চলের খেলায় বড় জয় পেয়েছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ইতালি। তবে ড্রয়ের ফাঁদে আটকে গেছে দারুণ ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের ওয়েলস। ঘরের মাঠে মেসিডোনিয়াকে ৪-০ গোলে হারিয়েছে স্প্যানিশরা। একই ব্যবধানে লিচেস্টাইনকে তাদেরই মাঠে হারিয়েছে আজ্জুরিরা। আর বেলের দল ১-১ গোলে ড্র করেছে সার্বিয়ার বিপক্ষে।

প্রথমার্ধে বলতে গেলে প্রতিপক্ষকে বলই দেয়নি স্পেন। তবে  ৮৫ শতাংশ বলের দখল রেখেও এই অর্ধে গোল পায় মাত্র একটি। তাও আবার আত্মঘাতী। ৩৪ মিনিটে ভেলকোস্কি নিজেদের জালে বল জড়িয়ে দিলে লিড পায় স্পেন।

প্রথমার্ধে গোল না পাওয়া দ্বিতীয়ার্ধে ভয়ংকর হয়ে উঠে। ৬৩ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন সেভিয়া স্ট্রাইকার ভিটোল। ৮৪ মিনিটে স্পেনের জার্সি গায়ে প্রথম আন্তর্জাতিক গোল করেন রিয়াল তারকা নাচো। এর এক মিনিট পরই গোলের হালি পূরণ করেন অ্যাথলেটিকো বিলবাওয়ের আদুরিজ।

VADUZ, LIECHTENSTEIN - NOVEMBER 12: Ciro Immobile of Italy celebrates with team-mates after scoring the second goal during the FIFA World Cup 2018 group G Qualifiers football match between Liechtenstein and Italy at the Rheinpark Stadion on November 12, 2016 in Vaduz,Liechtenstein . (Photo by Claudio Villa/Getty Images)

এই জয়ে ২০১৮ বিশ্বকাপের বাছাইতে এখনো অপরাজিত স্পেন। আগামী মার্চে ইসরাইলের মুখোমুখি হওয়ার আগে আর কোনো ম্যাচ নেই তাদের। তবে বুধবার ওয়েম্ববিলিতে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আরেক অপরাজিত দল ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা।

লিচেস্টাইনের বিপক্ষে ইতালির হয়ে জোড়া গোল করেছেন আন্দ্রে বেলোত্তি। খেলার ১১ ও ৪৪ মিনিটে গোল করেন তিনি। এর মাঝে ১২ মিনিটে সিরো ইমবোলি ও ৩২ মিনিটে গোল করেন অ্যান্থনিও ক্যানদেরিভা।

Reneta

অন্যদিকে, জিততে জিততেও শেষ পর্যন্ত ড্র করতে হয়েছে গ্যারেথ বেলের ওয়েলসকে। খেলার প্রথমার্ধের ৩০ মিনিটে দল এগিয়ে দিয়েছিলেন রিয়াল তারকাই। কিন্তু ৮৫ মিনিটে আলেকজান্ডার মিটরোভিচের গোলে সমতায় ফেরে সার্বিয়া। আর তাতেই ড্রয়ের হতাশা নিয়ে ফিরতে হয় বেল বাহিনীকে।

gareth-bale-wales

রাতের অন্য ম্যাচে খেলায় আলবেনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ইসরাইল, ফিনল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ইউক্রেন এবং আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ক্রোইশিয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিবিশ্বকাপ বাছাইস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাণনাশের হুমকি পেয়ে যা বললেন অভিনেতা সোহম

মে ২০, ২০২৬

কানে সিনেমার প্রদর্শনীতে অচেতন দর্শক, বন্ধ হলো শো!

মে ২০, ২০২৬

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬

নিখোঁজের ৬ দিন পর খাল থেকে উদ্ধার গায়িকার মরদেহ

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT