চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আরেকটি বৃষ্টিবিঘ্নিত ম্যাচ। তবে জয় যথারীতি ইংল্যান্ডের। তাতে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতেই রেখেই জিতে নিয়েছে ইংলিশরা।

শনিবার চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে বৃষ্টি আইনে ১৮ রানে হারিয়েছে ইংল্যান্ড। এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজের স্কোরলাইন এখন ৩-০।

২৭৪ রানের লক্ষ্যে শুরুটা দারুণ করেন ইংল্যান্ড। ম্যাচের ২৭ ওভার শেষে রানরেটে এগিয়ে ছিল ইংলিশরাই। এমন সময় নামে বৃষ্টি। বৃষ্টির মাত্রা বেশি থাকায় আবারও মাঠে নামা সম্ভাবনা ছিল না। তাই ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ফল নির্ধারিত হয়। তাতে জিতে যায় ইংল্যান্ড।

Banglabid

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। একটা সময় ১০২ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়লেও দাসুন শানাকা ও থিসারা পেরেরার ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৭ উইকেটে তারা সংগ্রহ করে ২৭৩ রান।

দলের এই লড়াকু পুঁজি গড়ে দেয়ার পেছনে বড় অবদান ছিল ওপেনার নিরোশান ডিকেভেল্লারও। তিনি করেন ৫২ রান। এছাড়া শেষদিকে নেমে ২৬ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন আকিলা ধনঞ্জয়া।

ইংল্যান্ডের পক্ষে ২টি উইকেট নেন মঈন আলি। একটি করে উইকেট ক্রিস ওকস, টম কারেন ও আদিল রশিদের।

Reneta

জবাব দিতে নেমে ইংল্যান্ডকে ভালো শুরু দেন দুই ওপেনার জেসন রয় ও অ্যালেক্স হেলস। তাদের জুটিতে ৫২ রান আসে। তাতে অবশ্য হেলসের অবদান মাত্র ১২ রান। হেলস ফেরার পর ৪৯ বলে ৪৫ করে আউট হন রয়।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে তৃতীয় উইকেট জুটিতে ৫৬ রান তুলে অবিচ্ছিন্ন ছিলেন জো রুট ও ইয়ন মরগান। রুট ৩২ ও মরগান ৩১ রান নিয়ে ব্যাট করছিলেন। ২৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ১৩২ রান।

ম্যাচসেরা হয়েছেন মরগান। দুদলের নিয়মরক্ষার পঞ্চম ও শেষ ওয়ানডে হবে ২৩ অক্টোবর, কলম্বোতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলপ-কালার না, ‘মিরাকেল ড্রিংক’ পান করে চুল কালো

পরবর্তী

মাশরাফীর কাছেও মিরপুরের উইকেট ‘আনপ্রেডিক্টেবল’

পরবর্তী

মাশরাফীর কাছেও মিরপুরের উইকেট ‘আনপ্রেডিক্টেবল’

সিনিয়র-জুনিয়র শব্দটি পছন্দই করেন না সাকিব

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT