চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর কাছেও মিরপুরের উইকেট ‘আনপ্রেডিক্টেবল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শের-ই-বাংলা স্টেডিয়ামের অভিষেক ওয়ানডে ও টেস্ট খেলেছেন মাশরাফী। ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে একযুগ কাটিয়েছেন এখানকার আলো-বাতাসে। খেলেছেন অসংখ্য ম্যাচ। অথচ এখনও মিরপুরের উইকেটের প্রকৃত চরিত্র বুঝে উঠতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক!

মাশরাফী বিন মোর্ত্তজার ভাষায়, মিরপুরের উইকেট ক্রিকেটারদের কাছে আনপ্রেডিক্টেবল।

প্রতিটি দেশই নিজেদের শক্তি-দুর্বলতা মাথায় রেখে উইকেট বানায়। ‘হোম অ্যাডভান্টেজ’ কাজে লাগিয়ে জয়ের পাল্লা ভারী করে। কিন্তু মিরপুরের উইকেটের যে বৈশিষ্ট্য, তাতে মাশরাফী-মোস্তাফিজদের ঘরের মাঠের সুবিধা নেয়ার সুযোগ থাকে কমই। ক্ষণে ক্ষণে রূপ বদলানো উইকেট থেকে সুবিধা নেয়ার আশা ছেড়ে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জও এখন বাংলাদেশ।

বিপিএলের গত আসরে মিরপুরের উইকেট নিয়ে হৈচৈ কম হয়নি। ধারাবাহিকভাবে রানখরার কারণে প্রশ্নবিদ্ধ হয়েছিলেন প্রধান কিউরেটর গামিনী ডি সিলভা ও বিসিবির গ্রাউন্ডস কমিটি। সংবাদমাধ্যমে ফলাও করে ছাপা হয়েছিল উইকেটের বাজে অবস্থার চিত্র। উইকেট নিয়ে নেতিবাচক মন্তব্য করে জরিমানা গুনতে হয়েছিল তামিম ইকবালকে।

খেলোয়াড়দের উইকেট বানানোর সুযোগ নেই। যে কারণে মন্দের পেছনে যতটুকু ভালো লুকিয়ে থাকে, তা নিয়েই পথ চলা ছাড়া উপায় নেই টাইগারদের। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে মাশরাফী জানালেন, তার দল এমন উইকেটে খেলতে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে।

‘আমি ধন্যবাদ দেবো আমাদের যারা খেলোয়াড় আছে তাদের। এটা কিন্তু আমরাও বিশ্বাস করি মিরপুরের উইকেট আনপ্রেডিক্টেবল। কেননা হঠাৎ করেই আচরণ বদলে যায়। আপনারাও দেখেছেন হঠাৎ করে টার্ন বা বল নিচু হয়ে আসছে। তখন যারা ব্যাটিং করে তাদেরও মাইন্ডসেট পরিবর্তন করতে হচ্ছে। বাইরে যারা ড্রেসিংরুমে থাকে, তাদেরও মাইন্ডসেট পরিবর্তন করতে হয়। আনপ্রেডিক্টেবল হলেও আমরা অভ্যস্ত হয়ে গেছি। কারণ বেশিরভাগ সিনিয়র প্লেয়াররাই ১০ বছর যাবত এই উইকেটে খেলছে। ঘরোয়া ক্রিকেটেও যারা খেলছে, অভ্যস্ত হয়ে গেছে।’

Reneta

‘যদি দেখেন, একক্ষেত্রে সুবিধাও থাকে। আচরণ যখন বদলাতে থাকে তখন প্রতিপক্ষের জন্য একটু কঠিন হয়। আমরা যখন ২০১৫ থেকে জেতা শুরু করেছি, তখন থেকে আমার বিশ্বাস এই মাঠে আমাদের রেকর্ড ভালো। কিছু ম্যাচে মানসিক দুর্বলতার কারণে হেরে গিয়েছি। এশিয়া কাপ ফাইনাল, সেটাও বলতে পারেন। সেটা ছাড়া আমার মনে হয় এই উইকেটে আমার অ্যাডজাস্টমেন্ট একেবারে খারাপ হবে না।’ যোগ করেন অধিনায়ক।

‘চট্টগ্রামের যেটা হয়; সাধারণভাবেই আমরা জানি ব্যাটিং উইকেট হবে। আপনি যদি স্লো না তৈরি করেন, টার্নিং উইকেট না তৈরি করেন, ওটা ব্যাটিং সহায়ক হবে। এই উইকেটটা একেবারে ওই রকম না। প্রথম ইনিংসের পরে অন্যরকম আচরণ শুরু করে। এজন্য বলছিলাম আনপ্রেডিক্টেবল। কিন্তু আমি নিশ্চিত আমাদের ছেলেরা এতদিন খেলার পরে এমন কোন অজুহাত না দেয়াই উচিত। এখানে ২৫০-২৬০ করলে ওদের (জিম্বাবুয়ে) জন্য কঠিন হবে।’ এভাবেই ব্যখ্যা করলেন মাশরাফী।

দেশের বাইরে ওয়ানডে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ধরেই নেন জিততে হলে দলের রান ছাড়াতে হবে তিনশ। ঘরের মাঠ মিরপুরে খেলা হলে লক্ষ্য নামিয়ে আনা যায় আড়াইশ’তে।

মিরপুরে সবশেষ ওয়ানডে হয়েছে চলতি বছরের ২৭ জানুয়ারি। ফাইনালে শ্রীলঙ্কার দেয়া ২২২ রানের লক্ষ্য টপকাতে পারেনি বাংলাদেশ। হেরে যায় ৭৯ রানের বড় ব্যবধানে। এবার দ্বিপাক্ষিক সিরিজে সহজ প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও ব্যাটসম্যানদের সামনে চ্যালেঞ্জ থাকছে উইকেটের সঙ্গে মানিয়ে নেয়ার। ৯ মাস পর টাইগাররা মিরপুরে খেলতে নামছে, দুশ্চিন্তাও থাকছে বৈকি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT