চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একমাত্র বার্সাতেই যেতে চান নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আকারে-ইঙ্গিতে বললেও পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরার ব্যাপারে এতদিন সরাসরি মুখ খোলেননি নেইমার। তাই দলবদলের ব্যাপারে বার্সাকে চাপে রেখেছিল তার ক্লাব পিএসজি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ-জুভেন্টাসের মতো জায়ান্ট ক্লাবগুলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পাওয়ার দৌড়ে ছোটায় চাপ বেড়েছিল বার্সার। অবশেষে কাতালানদের জন্য খানিকটা সুখবর যে নিজের ইচ্ছের কথা মুখ ফুটে বলেছেন ২৭ বছর বয়সী তারকা। জানিয়েছেন, ক্লাব ছাড়লে কেবল পুরনো ক্লাবেই যেতে চান তিনি!

এই গ্রীষ্মের দলবদলের বাজার যেন একাই গরম করে রেখেছেন নেইমার। তাকে নিয়ে পিএসজি-বার্সার প্রস্তাব-পাল্টা প্রস্তাবের চক্করে পড়ে ভেস্তে যেতে বসেছে সেলেসাও তারকার প্যারিস ছাড়ার আশা। দলবদলের সময় প্রায় শেষ হয়ে আসছে। নেইমার নিজেও বুঝতে পারছেন তিনি নিজে এগিয়ে না আসলে জট খুলবে না সমাধানের।

মার্কা জানাচ্ছে, পিএসজি ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে এরইমধ্যে দেখা করেছেন নেইমার। বলেছেন, রিয়াল কিংবা জুভেন্টাসে যাওয়ার কোনো ইচ্ছা নেই তার। যদি যাওয়াই হয় তবে সেটা হতে হবে কেবল এবং কেবলমাত্র বার্সায়! যদিও এই বিষয়ে কোন সূত্রের কথা নিশ্চিত করেনি মার্কা।

Banglabid

নেইমারের কথা শুনেই হোক কিংবা নিজেদের প্রয়োজনের কথা ভেবে- বার্সাকে মোটামুটি সাধ্যের মধ্যে একটি প্রস্তাব দিয়েছিল পিএসজি। ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী নগদ ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে নেলসন সেমেদোও ও উসমান ডেম্বেলেকে চেয়েছে প্যারিসের ক্লাবটি।

পিএসজির দেয়া টোপ বার্সা গিলবে কিনা এমন যখন পরিস্থিতি, তখন সব পাশার দান উল্টে দিতে চলেছে কাইলিয়ান এমবাপে ও এডিনসন কাভানির চোট। রোববার তুলুজের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে একইসঙ্গে চোটে পড়েছেন পিএসজির দুই ফরোয়ার্ড।

চোটের প্রকার এমনই যে, মাঠে ফিরতে এমবাপের সময় লাগবে ৪ আর কাভানির ৩ সপ্তাহ। অর্থাৎ, এই সময়টাতে দল বাঁচাতে নেইমার ছাড়া আপাতত নির্ভরযোগ্য কোনো ফরোয়ার্ড নেই টমাস টুখেলের ভাণ্ডারে। তুলুজের বিপক্ষে যদিও খেলাননি ব্রাজিলিয়ান তারকাকে, কিন্তু আপাত পরিস্থিতিতে মনে হচ্ছে এখন তাকে না খেলিয়েও উপায় নেই পিএসজি কোচের!

Reneta

যদি নেইমারকে খেলানোই হয় একমাত্র উপায়, তাহলে তাকে ছাড়বে কেন পিএসজি? এই প্রশ্নের উত্তরই এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে দল-বদলের বাজারে। এখন যত লোভনীয় প্রস্তাবই দিক না কেনো বার্সা, নিশ্চয় ঘর ফাঁকা রেখে নেইমারকে চলে যেতে দেবে না প্যারিসের ক্লাবটি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরছেন এটিএম শামসুজ্জামান

পরবর্তী

নর্থ সাউথে অপটিমিটির গ্র্যান্ড ফিনালে ২৯ আগস্ট

পরবর্তী

নর্থ সাউথে অপটিমিটির গ্র্যান্ড ফিনালে ২৯ আগস্ট

শিক্ষকরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে শিক্ষার্থীরা ভালো করবে: ইউজিসি চেয়ারম্যান

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT