চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষকরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে শিক্ষার্থীরা ভালো করবে: ইউজিসি চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড.কাজী শহীদুল্লাহ বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে তবে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে ভালো করবে। শিক্ষার মূল শক্তি হলেন শিক্ষকগণ। শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের আরও নিবেদিত হতে হবে।

তিনি বলেন, এখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব রেটিংয়ে থাকে না। অনেক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও বিশ্ব রেটিং-এ না থাকা স্বস্তিদায়ক নয়। এ অবস্থার উত্তরণ জরুরি।

মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘কনজারভেশন অন নেচার টুওয়ার্ড এচিভিং এসডিজি’স শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে কর্মশালার আয়োজন করেন জাপানের ‘নাগোয়া এনভারমেন্টাল ন্যাচারাল ফাউন্ডেশন (এনইএফ)’।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, উচ্চশিক্ষায় অন্যান্য দেশ আমাদের থেকে এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে পড়ছি। অন্যান্য দেশের সঙ্গে সমান্তরালে এগিয়ে যাওয়ার লক্ষ্যে শিক্ষা ক্ষেত্রে সময়োপযোগী বিষয় ও বিভাগ খোলার উদ্যোগ নেয়া হবে। তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে চাকরির বাজারের চাহিদা সম্পন্ন বিভাগ খোলার পদক্ষেপ নিতে আহবান জানান।

কর্মশালার প্রতিপাদ্য বিষয়ে বলেন, বাসযোগ্য পরিবেশ ফিরিয়ে আনতে জনসাধারণকে সচেতন করে তুলতে হবে। মানুষ পরিবেশ রক্ষা করলে, পরিবেশই মানুষকে রক্ষা করবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন এমন একটা সময়ের মধ্যদিয়ে যাচ্ছে যখন একটি মহা-উন্নয়ন প্রকল্প মেধাবীদের উৎকর্ষ সাধনের জন্য বাস্তবায়ন করা হচ্ছে। তাদের বসবাসের জন্য যাতে আর গণরুম সংস্কৃতি না থাকে। আমরা চাই তাদের লাইব্রেরি, ক্লাসরুম, খেলাধুলাসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে। এ লক্ষ্যে মাস্টারপ্ল্যানের আওতায় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Reneta

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বত্র গাছ রয়েছে। যেখানেই স্থাপনা নির্মাণ করা হোক না কেন, কিছু গাছ কাটা পড়বেই। তাছাড়া প্রতি বছর বর্ষা মৌসুমে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির হাজারো বৃক্ষের চারা রোপন করা হয়। স্থাপনা নির্মাণে যে পরিমাণ গাছ কাটা পড়বে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার দ্বিগুণ গাছের চারা রোপন করবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনইএফ স্কলারশীপ প্রতিনিধি অধ্যাপক ড. খবির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন মিয়া।

কর্মশালায় পরিবেশ বিষয়ে গবেষণার জন্য এনইএফ কর্তৃক বৃত্তিপ্রাপ্ত ঢাকা, জাহাঙ্গীরনগর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৫০জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেছে।

কর্মশালার উদ্বোধনী পর্ব শেষে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ নিজ নিজ গবেষণা উপস্থাপন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষার্থীরা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT