চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরছেন এটিএম শামসুজ্জামান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৯
বিনোদন
A A

প্রায় চারমাস হাসপাতালের বিছানায় কাটিয়েছেন দেশ বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান। কিছুটা সুস্থতা নিয়ে চিকিৎসা শেষে রাজধানীর পিজি হাসপাতাল ছেড়ে এবার তিনি ঘরে ফিরছেন।

বুধবার (২৮ আগস্ট) এ টি এম শামসুজ্জামানের বাসায় ফিরবেন বলে জানিয়েছেন তার স্ত্রী রুনি জামান।

এদিকে তার মেয়ে জানান, ‘চারমাস চিকিৎসা নেয়ার পর চিকিৎসক বাবাকে বাসায় ফেরার অনুমতি দিয়েছে। তবে বাসায় গেলেও চিকিৎসকদের তত্বাবধানে চলতে হবে তাকে। বাসাতেই চিকিৎসা চলবে। তবে আল্লাহর কাছে শুকরিয়া তিনি বাবাকে গুরুতর অসুস্থতা থেকে সুস্থতা দান করেছেন। বাবাকে বাসায় নিতে পারছি। সবাই বাবার জন্য দোয়া করবেন।’

২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে পুরোনো ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় বরেণ্য এ অভিনেতাকে। পরে সেখান থেকে শাহবাগের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানে ডাক্তার আতিকুর রহমানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে তার। এখানে তার বড় একটি অপারেশনও হয়।

এরপরই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন এ অভিনেতা। এবার বাসায় ফেরার খবর জানানো হলো। ১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেওয়া হয়েছে। নিয়মিত খোঁজ-খবরও রাখেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এটিএম শামসুজ্জামানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬

ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও দায়িত্ব নিতে হবে: বাবর

মে ১৭, ২০২৬

ব্যাটিংয়ে জোর দিয়ে ম্যাচ জয়ের পরিকল্পনা বাংলাদেশের

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টিভি চ্যানেলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ‘এনওসি’ বাধ্যতামূলক

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT