চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই কাজের পুরস্কার হিসেবে ওই সাংসদকে মন্ত্রী বানানো হোক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ১৫, মে ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ধর্ম নিয়ে মন্তব্য করার অভিযোগে নারায়ণগঞ্জের একটি স্কুলের প্রধান শিক্ষককে কান ধরে ওঠ-বস করিয়ে ‘শাস্তি’ দিয়েছেন স্থানীয় এমপি সেলিম ওসমান। সেই অমানুষিক কাজের ভিডিও আবার ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে।

নিজে একজন শিক্ষক হয়ে অন্য শিক্ষকের এমন অমানুষিক নির্যাতন কোনোভাবে মেনে নিতে পারছেন না প্রবাসী শিক্ষক আমিনুল হক ইসলাম। তিনি স্ট্যাটাসে অত্যন্ত ক্ষিপ্ত মনে লিখেন, একজন শিক্ষকে কানে উঠ-বস করানোর চেয়ে গুলি করে মেরে ফেলাই মনে হয় ভালো ছিল।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, রাতে একটুও ঘুম হয়নি। বিছানায় এপাশ ওপাশ করেছি। ঠিক ঘুমাতে যাওয়ার আগে একটা ভিডিও দেখার দুর্ভাগ্য আমার হয়েছে। ওই ভিডিও’তে দেখলাম একজন সাংসদ এক স্কুল শিক্ষককে তার ছাত্র-ছাত্রী সহ অনেক মানুষের সামনে কান ধরে উঠ-বস করাচ্ছেন।

Banglabid

শিক্ষক শ্যামল কান্তিকে এভাবে কান ধরে উঠ-বস করতে দেখে আমার বার বার মনে হয়েছে এর চাইতে গুলি করে তাকে মেরে ফেললেই মনে হয় ভালো হতো।

তবে এর চাইতেও অবাক হয়ে খেয়াল করলাম যারা এই দৃশ্য দেখছিল, তারা মনে হচ্ছিল খুব আনন্দ পাচ্ছে! একজন শিক্ষক কানে ধরে উঠ-বস করছে, সেই দৃশ্য দেখে যেই সমাজের মানুষ আনন্দ পায়, সেই সমাজ আর যাই হোক কোন সভ্য সমাজ হতে পারে না।

তিনি আরও লিখেন, শিক্ষক অন্যায় করেছে কি করেনি, সেই আলোচনায় যাওয়ারই তো আসলে প্রয়োজন নেই। কারণ কেউ যদি অন্যায় করেও থাকে, তার জন্য তো দেশে আইন-আদালত আছে। কানে ধরে উঠ-বস করানোর অধিকার ওই সাংসদকে কে দিল?

Reneta

অবশ্য, মালাউন শিক্ষক বলে কথা! কানে ধরে উঠ-বস’ই তো শুধু করিয়েছে। পুরো পরিবার সহ মেরে ভারতে পাঠিয়ে দেয়নি যে এই তো বেশ! আমার বার বার শিক্ষক শ্যামল কান্তির কথা মনে হচ্ছে। এই শিক্ষক কি তার বাকীটা জীবন স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবেন? এর চাইতে গুলি করে মেরে ফেলাই মনে হয় ভালো ছিল।

তবে ওই সাংসদের বিচার আমি চাই না; আমি চাই এই কাজের পুরষ্কার হিসেবে ওই সাংসদকে মন্ত্রী বানানো হোক। পুরো পৃথিবী দেখুক কতটা অসভ্য, বর্বর জাতিতে পরিণত হয়েছি আমরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষক নির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাবা (পর্ব: তেরো)

পরবর্তী

রানা প্লাজা হত্যা মামলায় চার্জ গঠনের শুনানি ১৩ জুন

পরবর্তী

রানা প্লাজা হত্যা মামলায় চার্জ গঠনের শুনানি ১৩ জুন

বৃষ্টি আইনের সমালোচনায় ফ্লেমিং-ধোনি

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT