চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানা প্লাজা হত্যা মামলায় চার্জ গঠনের শুনানি ১৩ জুন

রাহুল রায়রাহুল রায়
২:১৭ অপরাহ্ণ ১৫, মে ২০১৬
বাংলাদেশ
A A

রানা প্লাজার ঘটনায় হত্যা মামলায় চার্জ গঠনের শুনানির দিন ১৩ জুন ধার্য করেছেন আদালত। উভয় পক্ষের শুনানি শেষে আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালত। ২ আসামি আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোরও আদেশ দেয়া হয়েছে।

২০১৩’র ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১১শ’র বেশি মানুষের মানুষের মৃত্যু হয়। এরপর পলাতক, ভবন মালিক সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় রোববার চার্জ গঠনের দিন থাকলেও আসামি পক্ষের আবেদনে তা পিছিয়েছেন আদালত।

সোহেল রানার আইনজীবী ফারুক আহাম্মদ বলেন, এই মামলার সবগুলো পেপার আমাদের কাছে সরবরাহ হয়নি। এই কারণে সিনিয়রদের সঙ্গে বসে আমরা একটা আবেদন করেছি, এখানে অনেক প্রিপারেশনের ব্যাপার আছে। ১১৩৬ জন মৃতের সুরতহাল দেখতে হবে, ডিএনএ টেস্ট দেখতে হবে, ১৬৪ আছে। এই মামলায় আক্রান্ত রয়েছে ১১৬৯ জন, তাদের ১৬১গুলো দেখতে হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করেছেন, আসামিপক্ষ সময়ক্ষেপণের চেষ্টা করছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী খোন্দকার আবদুল মান্নান বলেন, তারাতো অবশ্যই সময়ক্ষেপনের চেষ্টা করবে। যেহেতু আমরা অত্যন্ত শক্ত। সাধারণভাবেই তারা চেষ্টা করবে দেরি করার জন্য। কিন্তু আমরা নিশ্চিত যে এই মামলায় তারা প্রসিকিউট হবে এবং জেল তাদের অনিবার্য।

হত্যা মামলার ২ আসামি, রানা প্লাজায় থাকা ইথার টেক্সের এমডি এবং পরিচালক আত্মসমর্পণ করে জামিন চাইলে আবেদন না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মামলার ৪১ আসামির মধ্যে জেলে রয়েছে ৭জন। পলাতক ৯ আর জামিনে রয়েছেন ২৫ জন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রানা প্লাজা ধস
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের ‘রকস্টার’!

মে ৮, ২০২৬

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

মে ৮, ২০২৬

মন ছাড়া কি মনের মানুষ রয়?

মে ৮, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সহযোগিতায় গুরুত্ব

মে ৮, ২০২৬

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হলেন আরিফুল হক

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT