চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচপি নিয়েই খুশি দুর্জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
দুর্জয় হাসছেন, এইচপি নিয়ে খুশি, বাংলাদেশি ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই-পারফরম্যান্স ইউনিটের প্রধান নাঈমুর রহমান দুর্জয় দাবি করেছেন, যখন যে দায়িত্বে ছিলেন সফলতার সঙ্গে তা করেছেন। ৬ অক্টোবরের নির্বাচনে পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে আসলে বিসিবি সভাপতি যে দায়িত্ব দেবেন, সেটিই পালন করবেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক।

দুর্জয় একসময় ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। পরে সে দায়িত্ব পান আকরাম খান। আর দুর্জয় কাজ করেন দেশের ক্রিকেটের পাইপলাইন নিয়ে।

আকরাম চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হচ্ছেন। কেননা চট্টগ্রাম বিভাগের দুটি পদের জন্য প্রার্থী দুইজন, আকরাম খান ও আ.জ.ম. নাছির উদ্দিন।

গতবারের মতো এবারও নির্বাচন করে বিসিবিতে আসতে হবে দুর্জয়কে। ঢাকা বিভাগের দুটি পদের জন্য লড়াই হবে চারজনের। তারা হলেন- তানভীর আহমেদ ‍টিটু, নাঈমুর রহমান দুর্জয়, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও মো. খালিদ হোসেন।

আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের ফল যাই-ই হোক, অতীতে বোর্ডে নিজের কাজ নিয়ে সন্তুষ্টির কথাই শোনালেন দুর্জয়।

‘আমি আসলে ব্যক্তিগতভাবে বেশ খুশি। এইচপি দলকে নিয়ে কাজ করতে পেরেছি। কারণ এই জায়গাটাকে অবহেলার দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। অন্যান্য দিকগুলোর যেমন প্রয়োজনীয়তা আছে, এইচপিরও ক্রিকেটের উন্নয়নে তেমন প্রয়োজনীয়তা আছে।’

‘মূলত ডিপার্টমেন্টের বিষয়গুলো যিনি বোর্ড সভাপতি হন তিনি দেখেন। আমি এইচপি দলের সঙ্গে থেকেই খুশি। বা অন্যকোথাও যদি যিনি বোর্ড প্রেসিডেন্ট হবেন তিনি মনে করেন বা আমি যদি বোর্ড আসি পরিচালক হয়ে, সেটা তো পরের ব্যাপার। সেটার দায়িত্ব বোর্ড প্রেসিডেন্টই নির্ধারণ করবেন।’

‘আমি দুইটা জায়গায় কাজ করেছি, ক্রিকেট অপারেশন্সে কাজ করেছি বিশ্বকাপের সময়। সেখানেও সফলভাবে কাজ করেছি। কারণ বিশ্বকাপে ভালো খেলার শুরুটা কিন্তু আমাদের ২০১৫ থেকে। সেখানে ভালো ফলাফল করেছি। এরপর হাই-পারফরম্যান্স, জাতীয় দলের পাইপলাইন, তরুণ খেলোয়াড় ৬-৭ জন যারা হাই-পরফরম্যান্সকে প্রতিনিধিত্ব করছে, এটা কিন্তু আমার জন্য বড় বিষয়।’

ট্যাগ: এইচপিদুর্জয়বাংলাদেশ ক্রিকেটবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিমদের দ্বিতীয় ম্যাচও ভাসল বৃষ্টিতে

পরবর্তী

নানা কর্মসূচিতে শেখ হাসিনার জন্মদিন

পরবর্তী

নানা কর্মসূচিতে শেখ হাসিনার জন্মদিন

শিল্পা তার চোখে মনোযোগী, সুন্দর সাজে ও গহনা পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার নাম কি রাজ কুন্দ্র, না আমি তার মতো দেখতে?: ক্ষুব্ধ শিল্পা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে কোন দেশের কত নাগরিক নিখোঁজ?

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শুধু আয় নয়, সঞ্চয়ও কেন জরুরি?

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রায় ২৪ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রামে আধুনিক শিক্ষার স্বপ্নে কটিয়াদিতে যাত্রা শুরু গ্রিনফিল্ড একাডেমির

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT