চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়ন্ত ইংল্যান্ডের সামনে ছন্দে ফেরা পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ পূর্বাহ্ণ ১৪, জুন ২০১৭
স্পোর্টস
A A

দেশের মাটিতে তাদের ওড়ার কথাই ছিল। উড়ছেও। গ্রুপপর্বে একমাত্র তারাই সব ম্যাচে জয় পেয়েছে। অন্যদিকে পাকিস্তান ভারতের বিপক্ষে হেরে শুরু করলেও সময়ের সঙ্গে ছন্দে ফিরেছে। বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।

শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও স্বাগতিক ইংল্যান্ডকে সমীহই করছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ, ‘দুই বছর ধরে ইংল্যান্ড দারুণ ক্রিকেট খেলছে। তারা খুব ভালো, খুব ভালো দল। বিশ্বসেরাদের সঙ্গে খেলতে হলে ইতিবাচক থাকতে হয়। আমরা সেই কাজটি করার চেষ্টা করবো।’

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ইতিহাস অবশ্য খুব একটা খারাপ নয়। ওয়ানডে ক্রিকেটের প্রথম দিক থেকেই তারা ইংলিশদের বিপক্ষে ভালো করে। বিশেষ করে ১৯৯২ বিশ্বকাপের ফাইনালের স্মৃতি তারা স্মরণ করতে পারে। ইমরান খানের নেতৃত্বে সেবার দারুণ লড়াইয়ের পর পাকিস্তান শেষ হাসি হাসে।

Banglabid

শুরুতে দুই ওপেনারকে হারানোর পর ইমরান খান (৭২) এবং জাভেদ মিয়াদদ (৫৮) পাকিস্তানকে ২৪৯ রানের সংগ্রহ এনে দেন। জবাব দিতে নেমে ওয়াসিম আকরামের তোপের মুখে অসহায় হয়ে পড়ে ইংলিশরা।

তারপর থেকে আবার ইংরেজদের দাপট বাড়তে থাকে। ইংল্যান্ড এখন পর্যন্ত মুখোমুখি ৫১ ম্যাচের ভেতর ৩০টিতে জয় পেয়েছে। হেরেছে ২০টিতে।

ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান ম্যাচ খেলেছে ২৯টি। তার মধ্যে ১১টিতে জয় পেয়েছে পাকরা। ইংল্যান্ড জিতেছে ১৭টিতে।

Reneta

নিকট অতীত ইংল্যান্ডের পক্ষে কথা বলছে। ২০১৬ সালে পাকিস্তান ৪-১ এ সিরিজ হেরে যায় ইংল্যান্ড থেকে।

আবার আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে দুদলের মুখোমুখি লড়াইয়ে সমতা। ৯ ম্যাচে উভয় দলেরই ৪টি করে জয়।

তবে সব হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে দলটি পাকিস্তান বলেই। কখন তারা কী করে বসে তা তো সময়ও জানে না!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-পাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাহাড় ধসে রাঙামাটিতে সবচেয়ে বেশি হতাহত

পরবর্তী

পাহাড়ি ঢলে রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পরবর্তী
পাহাড়ি ঢল

পাহাড়ি ঢলে রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

খালেদা জিয়া

বর্তমান সরকারের আমলে মৃত্যুর মিছিল বাড়ছে: খালেদা জিয়া

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হত্যা: পুলিশের কাছে অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধিতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT