চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উষ্ণ অভ্যর্থনায় ফিরলেন স্মিথ-ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের ছেলেরা ঘরে ফিরল। তবে কিঞ্চিৎ শাস্তি পাওয়ার পর। এই শাস্তির দরকার ছিল বলেই সেটা মাথা পেতে নিয়েছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। একবছর নিষেধাজ্ঞার শাস্তি কাটিয়ে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে পুনর্মিলনের পর দুজনের মনে হয়েছে কখনোই ব্রাত্য করে রাখা হয়নি তাদের!

সাউথ আফ্রিকার বিপক্ষে ২০১৮ সালে বল টেম্পারিংয়ের কারণে এক বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আর মাত্র কয়েকটা দিন বাকি আছে স্মিথ-ওয়ার্নারের। নিষেধাজ্ঞা শেষ হবে ২৯ মার্চ।

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এখন দুবাইয়ে অনুশীলনে ব্যস্ত অস্ট্রেলিয়া দল। স্মিথ-ওয়ার্নারের নিষেধাজ্ঞা যখন শেষ হবে, ততদিনে সিরিজে গড়িয়ে যাবে তৃতীয় ম্যাচ। চাইলে বাকী দুই ম্যাচেই খেলতে পারবেন নিষিদ্ধ যুগল।

Banglabid

তবে তাড়াহুড়ো করে স্মিথ-ওয়ার্নারকে দলে রাখতে চাচ্ছেন না অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার। দুজনেই কনুইয়ের চোট থেকে ফিরেছেন বলে ঝুঁকিটা নিতে চাননি অজি কোচ। চোট থেকে ফিরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে যেন মানিয়ে নিতে পারেন, তাই দুজনকেই আইপিএল খেলার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আইপিএল খেলতে ভারতে যাওয়ার আগে দুবাইয়ে যাত্রা বিরতি নিয়েছিলেন স্মিথ ও ওয়ার্নার। দুজনকে জাতীয় দলের আবহে মানিয়ে নেয়ার সুবিধার্থে শনিবার এক পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেন ল্যাঙ্গার। কেমন অভ্যর্থনা পাবেন এমন শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত সতীর্থদের কাছে উষ্ণ স্বাগতমই পেয়েছেন স্মিথ-ওয়ার্নার।

‘বড় বড় আলিঙ্গন আর অনেক আদর পেয়েছি। মনে হয়েছে কখনোই আমরা জাতীয় দলের বাইরে ছিলাম না। ছেলেরা আমাদের দুহাতে টেনে নিয়েছে।’ ওয়ার্নারই বুঝিয়ে দিলেন কেমন ছিল তাদের ফেরা।

Reneta

স্মিথ-ওয়ার্নারদের ফেরাটা কেমন ছিল সেটা বোঝা যাবে ল্যাঙ্গারের এক কথাতেও। অজি কোচের ভাষ্যমতে, ‘দুই ভাই যেন একসঙ্গে ঘরে ফিরল।’

নিষেধাজ্ঞায় কেবল জাতীয় দলের বাইরেই থাকেননি, স্মিথের মতে দেশ ও দলের প্রতি টান কী জিনিস সেটা হাড়েহাড়ে টের পেয়েছেন দুজনে, ‘দলের কী মূল্য সেটা যেন প্রতি মূহুর্তে অনুভব করেছি। চেষ্টা করবো যাই আসুক না কেনো, বাকিটা সময় ঠিক পথে থাকার।’

জাতীয় দলে ফিরলেও হারানো গৌরব ফিরে পাওয়া হবে না স্মিথ কিংবা ওয়ার্নারের। নিষিদ্ধ হওয়ার আগে স্মিথ ছিলেন জাতীয় দলের অধিনায়ক আর ওয়ার্নার ছিলেন সহ-অধিনায়ক।

অন্তত দুবছরের আগে জাতীয় দলের নেতৃত্বে ফিরতে পারবেন না স্মিথ। নয় মাসের নিষেধাজ্ঞা শেষে আগেই ক্রিকেটে ফেরা আরেক পাপী ক্যামেরন বেনক্রফটের জন্য শাস্তিটা একই। আর ওয়ার্নারকে সোজা জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া, ক্যারিয়ারের বাকিটা সময় যেন কোনো নেতৃত্বের আশা না করেন তিনি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্নার-স্মিথলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি

আগস্ট ১৭, ২০২৬
ছবি: মিশরে হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক।

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT