চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উবারের ভাড়া নিয়ে গ্রাহকের নানা প্রশ্ন

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৩:২৯ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
রাইড শেয়ারিং নীতিমালা

ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর থেকেই অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা উবার অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পেলেও অসন্তুষ্টি রয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাড়া নিয়ে। পিক আওয়ারে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

উবার সূত্রে জানা গেছে, বর্তমানে উবার এক্সের ক্ষেত্রে শুরুর (প্রারম্ভিক) ভাড়া ৪০ টাকা এবং উবার প্রিমিয়ারে ৮০ টাকা। উবার এক্সে পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ১৮ টাকা এবং অপেক্ষমাণ চার্জ প্রতি মিনিট ৩ টাকা। আর উবার প্রিমিয়ারে পরবর্তী প্রতি কিলোমিটার ২২ টাকা এবং অপেক্ষমাণ ভাড়া প্রতি মিনিট ৩ টাকা করে।

তবে কিলোমিটার ও অপেক্ষার পরে অনেক সময় ভাড়া হিসেবের চেয়ে বেশি আসছে বলে অভিযোগ রয়েছে ভোক্তাদের মধ্যে। উবার ব্যবহারকারীদের প্রায় এ বিষয়ে ক্ষোভ দেখাতে দেখা যায় উবারের ফেসবুক গ্রুপে।

Banglabid

উবার কর্তৃপক্ষ এ বিষয়ে বলে থাকে, যাত্রীর অবস্থান থেকে চালকের আসার দূরত্ব, যানজট কিংবা নির্ধারিত রুট পরিবর্তন হলে ভাড়ায় কিছুটা তারতম্য হয়। ভাড়া পরিবর্তন হওয়ার আরো কারণের মধ্যে রয়েছে— ছোট রুট বা লম্বা রুট, টোলসহ বা ড্রপ অবস্থানে গাড়ি রাখা, ড্রপ ব্যাকের জন্য একই গাড়ি ব্যবহার করা। নির্দিষ্ট এলগরিদম ব্যবহার করেই তা নির্ধারণ হয় বলেও জানিয়ে থাকে উবার কর্তৃপক্ষ।

শুধু উবারই নয়, স্বল্প সময়ের ব্যবধানে আরো কয়েকটি প্রতিষ্ঠান অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা কার্যক্রম পরিচালনা করছে ঢাকায়। যদিও নীতিমালা চূড়ান্ত না হওয়ায় এসবের ওপর তেমন কোনো নিয়ন্ত্রণ নেই সরকারি কর্তৃপক্ষের। ১৪ নভেম্বরে যাত্রা শুরু করেছে বাইক সার্ভিস উবার মোটো। এতে প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা। আর ভিত্তি ভাড়া ৩০ টাকা। তবে যাত্রাপথের সময়ের জন্য প্রতি মিনিটের চার্জ ১ টাকা হারে প্রযোজ্য।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাঁচ বিদেশিতে ‘ভিন্ন চ্যালেঞ্জ’ দেখছেন রিয়াদ

পরবর্তী

চলন্ত গাড়ি থেকে নারী ভক্তের সাথে বরুণের সেলফি

পরবর্তী
বরুণের সেলফি তোলার সময় চলন্ত গাড়ির ভিতরে নারী ভক্তের সাথে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলন্ত গাড়ি থেকে নারী ভক্তের সাথে বরুণের সেলফি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT