চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপহার আত্মসাত অভিযোগের মামলায় এরশাদের আপিলের রায় ২৩ মার্চ

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৪:০৩ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৭
আদালত
A A

রাষ্ট্রপতি থাকাকালীন পাওয়া উপহার সামগ্রী আত্মসাতের অভিযোগের মামলার সাজার রায়ের বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আপিলের শুনানি শেষ হয়েছে। আদালত এ বিষয়ে রায়ের জন্য ২৩ মার্চ দিন ধার্য করেছেন।

বৃহস্পতিবার বিচারপতি মো. রুহুল কুদ্দুসের হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন।

আদালতে এরশাদের পক্ষের ছিলেন আইনজীবী শেখ সিরাজুল ইসলাম।আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

Banglabid

রাষ্ট্রপতি থাকাকালীন পাওয়া উপহার সামগ্রী আত্মসাত করে ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকার আর্থিক অনিয়মের অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি সেনানিবাস থানায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো।

বিচারিক প্রক্রিয়া শেষে ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি এই মামলায় এরশাদকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। তবে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে এরশাদ আপিল করলে তার তিন বছরের কারাদণ্ড স্থগিত হয়ে যায়। এরপর ২০১২ সালে দুদক এই মামলায় পক্ষভুক্ত হয়। সর্বশেষ গত ২২ আগস্ট এই মামলার আপিলটি কার্যতালিকায় আনার জন্য হাইকোর্টে আবেদন করা হয়। পরবর্তী সময়ে বিষয়টি কার্যতালিকাভুক্ত হয়।

হুসেইন মুহম্মদ এরশাদ হাইকোর্টের আদেশে এই মামলায় বর্তমানে জামিনে আছেন বলে জানান আইনজীবী খুরশীদ আলম খান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরশাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিনশ পেরিয়ে থামল বাংলাদেশ

পরবর্তী

বাংলাদেশের ইনিংস থামল, আকাশের বাঁধ ভাঙল

পরবর্তী

বাংলাদেশের ইনিংস থামল, আকাশের বাঁধ ভাঙল

‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির দৃশ্যে জলি

ছবির নাম ‘মেয়েটি এখন কোথায় যাবে’

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT