চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবির নাম ‘মেয়েটি এখন কোথায় যাবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির দৃশ্যে জলি

‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির দৃশ্যে জলি

মেয়েটি এখন কোথায় যাবে?

প্রশ্নটি আমাদের নয়। একটি ছবির নাম। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। পরিচালনা করেছেন অভিনয়শিল্পী ও নির্মাতা নাদের চৌধুরী। তিনি প্রথম তৈরি করেন ‘লাল চর’ ছবিটি। তার দ্বিতীয় ছবি ‘মেয়েটি এখন কোথায় যাবে?’ আগামীকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

গতকাল বুধবার বিএফডিসিতে ছবিটির মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন নাদের চৌধুরী, ফজলুর রহমাম বাবু, শাহ রিয়াজ, জলিসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘গল্পটি হলো এই ছবির নায়ক। ইমদাদুল হক মিলন অসাধারণ একটি গল্প লিখেছেন। আমি মনে করি, এই ছবি ব্যবসা সফল হবে এর গল্পের কারণেই। আর সংলাপগুলোও চমৎ​কার।’

ছবিতে অভিনয় করেছেন শাহ রিয়াজ, ফাল্গুনী রহমান জলি, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, ফজলুর রাহমান বাবু, সাজু খাদেম, কাজী শিলা, শামীমা আক্তার বেবী প্রমুখ।

‘মেয়েটি এখন কোথায় যাবে?’ ছবির মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজ মাল্টিমিডিয়ানায়িকা জলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT