চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ইনিংস থামল, আকাশের বাঁধ ভাঙল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

লাঞ্চের পর থেকেই আকাশের মন খারাপ হতে শুরু করে। জমতে থাকা মেঘ শঙ্কার জানান দিতে থাকে। চা বিরতিতে যাওয়ার আগে বৃষ্টির শঙ্কায় মাঠের কিছু কিছু অংশ তো ঢেকেও রাখা হয়। বাংলাদেশ গুটিয়ে যাওয়ার পর আর শঙ্কাটা থাকল না। ততক্ষণে যে ধৈর্যের বাধ ভেঙে গেছে আকাশের। শেষ ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজ সাজঘরে ফেরার পরপরই ঝুম বৃষ্টি। তখনই লম্বা বিরতির আভাস মেলে। উইকেটে তো চাদর পরাতে হয়েছেই, ঢেকে ফেলতে হয় পুরো মাঠই। বৃষ্টির জেরে শেষ অবধি দিনের খেলাই শেষ ঘোষণা করা হয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশ থেমেছে ৩১২ রানে। মুশফিকরা লঙ্কানদের থেকে ১৮২ রানে পিছিয়ে।

ভারত মহাসাগরের সমুদ্রপাড় ঘেঁষে গল দুর্গ। শহরটি নামে হওয়া সবুজ ঘাসের আস্তরে ঢাকা ক্রিকেট স্টেডিয়ামটিও যেন এই সমুদ্রতটের অংশ। গল দুর্গের ঠিক বিপরীতেই স্টেডিয়ামটি, শহরের কেন্দ্রস্থলে। বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস বলছিল ষাট ভাগ সম্ভাবনা আছে মৌসুমি বায়ুর খামখেয়ালী পনায় বৃষ্টি নামার। আপাতত সেটাই থামিয়ে দিল মাঠের লড়াই। চতুর্থদিনে পনেরো মিনিট এগিয়ে বাংলাদেশ সময় ১০টা ১৫মিনিটে খেলা শুরু হবে।

এর আগে মুশফিকুর রহিম (৮৫) সাজঘরে ফেরার পর ঘনকালো মেঘ ভর করে গলের আকাশে। মাঠের দুই আম্পায়ার সাময়িকভাবে খেলা স্থগিত করতে বাধ্য হন। আলোর স্বল্পতা দূর হওয়ার পর মাঠে নেমেই বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ থেমেছে ৩১২ রানে। মুশফিকরা প্রথম ইনিংসে লঙ্কানদের থেকে ১৮২ রানে পিছিয়ে।

Banglabid

তৃতীয় দিন সকালে দ্রুত ফিরে যান আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান সৌম্য সরকার (৭১)। সৌম্যকে লেগ স্টাম্পের উপরে শর্ট বল করেছিলেন সুরাঙ্গা লাকমাল। প্রথম ছেড়ে দিতে চেয়েছিলেন। কী মনে করে শেষ মুহূর্তে ব্যাট দিতে চান। অলস এই শটের খেসারত দেন ফাইন লেগে ধরা পড়ে। ফেরার আগে ১৩৭ বলে ৭১ রান করে গেছেন।

এরপর দ্রুত ফিরে যান সাকিব (২৩)। তাকে ফিরিয়েছেন লাক্সান সান্দাকান। তার আউটের ধরণটাও প্রায় তামিমের মতো। লেগ স্টাম্পের বলে বিভ্রান্ত হয়ে উইকেটের পেছনে ধরা পড়েন। দ্রুত এসে ফিরে যান মুমিনুল হক (৭)। বোল্ড হওয়ার আগে রিয়াদ করেছেন ৮।

মুশফিকের সঙ্গে মিরাজ ১০৬ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। পেরেরার বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে মিরাজ করেছেন ৪১।

Reneta

শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৪ রান করে। বাংলাদেশের সফল বোলার বলতে এক মিরাজ। ২২ ওভার বল করে ১১৩ রান দিয়ে চার উইকেট নিয়েছেন তরুণ স্পিনার। ইনজুরি কাটিয়ে ফেরা মোস্তাফিজ ২৫ ওভারে দুই উইকেট নিয়েছেন। রান দিয়েছেন ৬৮। সবচেয়ে বেশি হাত ঘুরিয়েছেন সাকিব আল হাসান। ৩২ ওভারে ১০০ রান খরচায় এক উইকেট তার। শুভাশিস রায় প্রথমদিন এক উইকেট নিয়েছিলেন। তাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। তাসকিন ফিরিয়েছেন একজনকে।

লঙ্কানরা বড় স্কোর গড়ে কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে। প্রথম দিন শুভাশিসের বলে শূন্য রানে জীবন পাওয়া এই ব্যাটসম্যান একাই করেছেন ১৯৪। আসিলা গুনারত্নে মিডলঅর্ডারে ৮৫ করে তাকে সঙ্গ দেন। নিরোশান ডিকেওয়াল্লা করেন ৭৫। অর্ধশতক পেয়েছেন দিলরুয়ান পেরেরাও (৫১)।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

উপহার আত্মসাত অভিযোগের মামলায় এরশাদের আপিলের রায় ২৩ মার্চ

পরবর্তী

ছবির নাম ‘মেয়েটি এখন কোথায় যাবে’

পরবর্তী
‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির দৃশ্যে জলি

ছবির নাম ‘মেয়েটি এখন কোথায় যাবে’

নির্বাচনী এলাকায় হঠাৎ জঙ্গি তৎপরতায় সিইসির উদ্বেগ

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT